বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সফলতায় ভাটা কাটরিনার!

Katrina_Kaif_Latest34566720140528023942বিনোদন ডেস্ক : কাটরিনা কাইফ মানেই বলিউডে নতুন কোন কিছু। তার ছবি মানেই ব্যবসাসফল। গত কয়েক বছরে নিজের ছবিগুলোর ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে ‘ধুম-৩’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবি দুটির মাধ্যমে ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতা তুলে নিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু এ সফলতায় এবার ভাটা পড়লো ‘ফিতুর’ ছবিটির মধ্য দিয়ে। সম্প্রতি মুক্তি পায় কাটরিনা অভিনীত নতুন এ ছবিটি। এটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এখানে কাটরিনা অভিনয় করেছেন ‘আশিকী-২’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুরের বিপরীতে। স¤পূর্ণ রোমান্টিকনির্ভর এ ছবিতে কাটরিনা বেশ কিছু রগরগে দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন আদিত্যর সঙ্গে। পাশাপাশি ব্যাপক খোলামেলা হয়েও উপস্থাপিত হয়েছেন। কিন্তু এত কিছুর পরও ছবিটির মাধ্যমে এবার ফ্লপের তকমা লাগলো কাটরিনার নামের পাশে। ছবিটি বক্স অফিসে একদমই সুবিধে করতে পারেনি। চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেনটেশন’ থেকে নেয়া হয়েছে এ ছবির গল্প। ধারণা করা হচ্ছিল নতুন এ জুটি বক্স অফিসে ঝড় তুলবেন। কিন্তু হয়েছে বিপরীত। মুখ থুবড়ে পড়েছে ছবিটি। অবশেষে কূলকিনারা না পেয়ে কাটরিনাও স্বীকার করে নিলেন যে এ ছবিতে অভিনয় করাটাই তার ভুল ছিল। সম্প্রতি মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে কাটরিনা বলেন, ‘ফিতুর’ যেমনটি মনে করেছিলাম তেমনটি হয়নি। এ ছবিটি করার সিদ্ধান্তই আমার ভুল ছিল। ভুলের মাসুলতো গুনতেই হবে। তবে সামনে এমন ভুল আর হবে না, কথা দিচ্ছি।