বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই ঢাকায় আসবেন কারিনা

Kareena-696x524-696x524বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ঢাকায় আসছেন না জেনে হতাশ বিনোদনপ্রেমীরা। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক কনসার্টটি স্থগিত হয়েছে। তবে এর আয়োজক অন্তর শোবিজ জানিয়েছে, শিগগিরই ঢাকায় আসবেন নবাবপত্নী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে কনসার্টটি আপাতত না করার জন্য বলেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আমাদের চেষ্টা, আন্তরিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিলো না।’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ অনুষ্ঠানের টিকেট ক্রেতাদেরকে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর শোবিজ। তাদের দাবি, শিগগিরই কারিনা ঢাকায় এসে জমকালো পরিবেশনায় অংশ নেবেন। খুব তাড়াতাড়ি আয়োজকরা কনসার্টের নতুন দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হচ্ছিলো। তবে বৃহস্পতিবার ডিবির যুগ্ম কমিশনার অন্তর শোবিজকে কনসার্টটি স্থগিত করতে বলে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, আয়োজকদের মধ্যে শৃঙ্খলার অভাব ও সমন্বয়হীনতা দেখা গেছে। তবে স্বপন চৌধুরী এটি অস্বীকার করে বলেন, ‘সিটি কর্পোরেশনের সঙ্গে কিংবা কোথাও আমাদের মধ্যে সমন্বয়হীনতা ছিলো না। নিরাপত্তাকেই এখানে গুরুত্ব দিচ্ছে পুলিশ।’

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪