,

১৯ বছর পর নিউজিল্যান্ডের এমন হার

Australia-New-Zealandস্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠটিই যেন সেই রেকর্ড ‘রিজার্ভ’ করে রাখার একমাত্র দাবিদার। কোন রেকর্ড? যেটি পেতে যায় না কোনো দলই। ১৯৯৭ সালে এই মাঠেই ঘরের মাঠে সর্বশেষ ইনিংস ব্যবধানে হারের লজ্জাটা পেয়েছিল নিউজিল্যান্ড। এই বেসিন রিজার্ভই ১৯ বছর পর আবারও সেই লজ্জা নিয়ে হাজির! অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী সিরিজের প্রথম টেস্ট নিউজিল্যান্ড হেরেছে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৮৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর অ্যাডাম ভোজেসের ২৩৯ রানে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৫৬২ রান তুলে ফেলার পরই চাপে পড়ে গিয়েছিল কিউইরা। ৩৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছু করার দরকার ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৩২৭ রানে অলআউট।
তৃতীয় দিনের শেষে টম লাথামের ৬৩ আর মার্টিন গাপটিলের ৪৫ রানে ৪ উইকেটে ১৭৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। আগের দিন ৩১ রানে অপরাজিত থাকা হেনরি নিকোলস নিজের ইনিংসটা ৫৯ রানের বেশি টানতে পারেননি। আজ চতুর্থ দিন আর ১৪৯ রান যোগ করতেই শেষ নিউজিল্যান্ড। নাথান লায়ন গতকাল দারুণ বল করেছিলেন। আজও তিনি কিউই ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে উঠলেন। ৯১ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়টাকে ত্বরান্বিত করেছেন। পাশাপাশি মিচেল মার্শও ছিলেন দারুণ। ৭৩ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া জশ হ্যাজেলউড ২টি আর জ্যাকসন বার্ড নিয়েছেন একটি।
নিউজিল্যান্ডের নিচের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে প্রত্যাশিত প্রতিরোধটা পাওয়া যায়নি। টিম সাউদি অবশ্য চেষ্টা করেছিলেন। তবে তাঁর ৪৮ রানের ইনিংসটা পরাজয় বিলম্বিত করেছে মাত্র। মার্ক ক্রেইগও ভালো করেছেন, তাঁর ব্যাট থেকে আসে ৩৩। দিনের পঞ্চম ওভারে কোরি অ্যান্ডারসন ফিরে যাওয়ার পরও যে নিউজিল্যান্ড শেষ পাঁচ উইকেটে ১৪২ রান যোগ করল, পার করে দিল ৩৬ ওভার, ​তা লোয়ার অর্ডারের সৌজন্যেই।
২০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে শুরু ম্যাককালামের ​‘ফেয়ারওয়েল’ ম্যাচটি তাই নিউজিল্যান্ডের জন্য হয়ে থাকল সিরিজ বাঁচারও। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ