,

‘বুড়ো’দের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেবাগরা

gemini_102106স্পোর্টস ডেস্ক : অবসর নেয়া ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে শেবাগ, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন, কাইল মিলস, জাস্টিন কেম্প, ব্রাড হজ, সাকলাইন মুস্তাকদের নিয়ে গড়া জেমিনি চ্যাম্পিয়ন্স হয়েছে। ১৬ রানে তারা হারিয়েছে ব্রেন্ডন টেইলর, ব্রায়ান লারা, স্কট স্টাইরিস, জোহান বোথা, হিথ স্ট্রিকদের লিও লায়ন্সকে।

আগে ব্যাট করে জেমিনি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে লারার লায়ন্স ১১৪ রান তোলে।

ব্যাটিংয়ে নেমে ৯ রান করে আউট হন জেমিনির ওপেনার শেবাগ। আরেক ওপেনার রিচার্ড লেভি করেন ২১ রান। ২৬ বলে ৩০ রান করে বিদায় নেন লঙ্কান গ্রেট সাঙ্গাকারা। হজের ব্যাট থেকে আসে ১৪ রান। আর জাস্টিন কেম্প ২৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

লায়ন্সের হয়ে দুটি করে উইকেট নেন ফিদেল অ্যাডওয়ার্ডস ও স্কট স্টাইরিস। একটি করে উইকেট পান রবিন পিটারসেন, কাইল জারভিস ও জোহান বোথা।

১৩১ রানের টার্গেটে লায়ন্সের হয়ে ব্যাটিং শুরু করেন হামিশ মার্শাল ও নেইল কার্টার। ৪০ বলে ৪৬ রান করেন মার্শাল আর কার্টারের ব্যাট থেকে কোনো রানই আসেনি। তিন নম্বরে নেমে টেইলর ১, চারে নেমে ফ্রাঙ্কলিন ০ রানে বিদায় নিলেও দলপতি লারা খেলেন ২৮ রানের ইনিংস।

বাকিরা বড় সংগ্রহ করতে না পারলে ১১৪ রানেই গুটিয়ে যায় লায়ন্সের ব্যাটিং লাইনআপ।

জেমিনির হয়ে মিলস দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান গ্রাহাম অনিয়ন্স, মুরালিধরন আর সাকলাইন মুস্তাক।

ম্যান অব দ্য ম্যাচ হন নাভিদ উল হাসান আর সিরিজ সেরা নির্বাচিত হন কুমার সাঙ্গাকারা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর