,

এই বছরেই কি বিয়ে রণবীর-দীপিকার?

ranveer-Depika-top20140805111835বিনোদন ডেস্ক : এ বছরেই কি বিয়েটা সেরে ফেলছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহ? বলিউডের অন্যতম হট জুটির রকম-সকম দেখে আপাতত সেই জল্পনাতেই মশগুল বি-টাউন। তার উপর দীপিকাকে চমকে ভ্যালেন্টাইন’স ডে পালন করতে রণবীরের কানাডা উড়ে যাওয়া সেই জল্পনাই বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ।
গত মাসে একটা অ্যাওয়ার্ড ফাংশনে দু’তরফের বাবা-মাকেই এক সঙ্গে এই কাপলের সঙ্গে হাসি মুখে সময় কাটাতে দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীপিকা-রণবীরের বাড়ির লোকজনের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এই সম্পর্কে তারা বেজায় খুশি।
নাম প্রকাশে অনিচ্ছুক দু’জনেরই এক পরিচিত জানিয়েছেন ‘‘পরিবারতো রাজিই, এখন শুধু অপেক্ষা মিঞা-বিবির সম্মতি’’। তবে কিছু প্রশ্ন কিন্তু এখনও রয়ে যাচ্ছে। দু’জনকে এক সঙ্গে সব জায়গাতে দেখা গেলেও দীপিকা প্রকাশ্যে এখনও এই সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’-আওতা মুক্ত করতে নারাজ।
এই বলি ডিভার এক বন্ধু জানিয়েছেন ‘‘দীপিকা এই মুহূর্তে কেরিয়ারের তুঙ্গে। এখন বিয়ে নিয়ে কিছুই ভাবছে না ও। ভাবা উচিত্ও নয়। এর আগে রণবীর কপূরের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়ে বেশ ভুগতে হয়েছিল দীপিকাকে। নিজের ব্যক্তিগত জীবন আর ‘বাজারি’ করার কোনও ইচ্ছাই নেই ওর।’’
অতএব, বিয়েটা হচ্ছে নাকি হচ্ছে না, জল্পনাটা অন্তত আরও কিছুদিন টাটকা থাকার চ্যান্সটাই অনেক বেশি। আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর