‘শিক্ষকের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য হয়েছিলাম’
বিনাদন ডেস্ক : মেলিসা এরিকো, আমেরিকান অভিনয় শিল্পী। অভিনয় জীবনের ব্যতিক্রম ধরনের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।
তবে তিনি তার যে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তাতে সবার চোখ কপালে ওঠার কথা। অনেকেই হয়তো ভাবছেন, অভিনয় শিল্পীদের জীবন তো একটু ভিন্ন ধরনেরই হয়। অভিনয়ের জন্য তাদেরকে অনেক কিছুই করতে হয়। এতে অবাক হওয়ার কী আছে।
তবে মেলিসা যা বললেন তাতে স্পষ্টই বোঝা যায় শোবিজ অঙ্গনে অভিনয় শিল্পীদের কী কী করতে হয়। অনেক সময় নিজের ইচ্ছার বাইরেও তাদেরকে এমন সব দৃশ্যে শুট করতে হয় যা বর্ণনার বাইরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেলিসা জানান,‘বিলিয়নেয়ার’ টেলিসিরিজের জন্য শ্যুট করছিলেন তিনি। জানতে পারেন তাকে একটি বিছানার দৃশ্যে অভিনয় করতে হবে। তবে কার সঙ্গে বিছানার দৃশ্যে অভিনয় করতে হবে তা জানতেন না মেলিসা। যখন জানলেন তখন অবাক হয়ে গেলেন। তার বাবার বয়সী তারই অভিনয় শিক্ষকের সঙ্গ ওই দৃশ্যে অভিনয় করতে হবে।
ঠিক কেমনভাবে বিছানা-দৃশ্য শ্যুট করা হয় তার একটি প্রাঞ্জল বিবরণ দিয়েছেন মেলিসা।
মেলিসা জানান, প্রথমে তার সারা শরীরে পেন্ট স্প্রে করা হয়। তার পর এয়ারব্রাশ দিয়ে শুকোনো হয় শরীর। মেলিসাকে তার পর বিছানায় শুয়ে পড়তে বলা হয়। তারপরই বলা হয় মেলিসার অভিনয় শিক্ষক যাঁর বয়স ৭৫ তার সঙ্গে বিছানার দৃশ্যে অভিনয় করতে হবে। পরে বাধ্য হয়েই ওই দৃশ্যে অভিনয় করেন মেলিসা।
সাক্ষাৎকারে ঘটনাটি জানিয়ে মেলিসা বলেন, সবাইকে খুন করে ফেলতে ইচ্ছে হয়েছিল তখন। তবে শেষ পর্যন্ত শিক্ষকের সঙ্গে বিছানার দৃশ্যে অভিনয় ভালয় ভালয় উতরেছিলাম।











