বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয় গুরু এবং সালমান তার শীষ্য! (ভিডিও)

21বিনোদন ডেস্ক : সালমান খান ও সঞ্জয় দত্ত বলিউডের বন্ধু যুগলদের মাঝে অন্যতম। সালমান ও সঞ্জয় ভক্তদের এই বিষয় অজানা নেই। এবার এই বন্ধুদের একসাথে সময় কাটাতে সুবিধা হবে। সালমানের নতুন সিনেমা ‘সুলতান’ এ কাজ করার মাধ্যমে আবার বলিউডে পা রাখবেন ‘সাঞ্জু বাবা’ খ্যাত সঞ্জয় দত্ত।

বর্তমানে সঞ্জয় দত্ত কারাগারে রয়েছেন। তবে এ বছরের মার্চে তার শাস্তির মেয়াদ শেষ হবে। বলিউডের একটি বিশ্বস্ত সুত্র হতে জানা যায়, কারাগার থেকে বের হয়ে এই ছবিতে কাজ শুরু করবেন সঞ্জয় দত্ত।

সালমান খান এই ছবিতে একজন পালোয়ানের ভূমিকায় অভিনয় করছেন। তার বিপরীত পাশে আছেন আনুশকা শর্মা। সালমান ও আনুশকা শর্মা ইতিমধ্যে সিনেমার কাজ খুব ভালভাবে শুরু করেছেন। সঞ্জয় দত্তকে সালমানের কোচ হিসেবে দেখা দিতে পারেন। তার মানে ছবিতে সঞ্জয় দত্ত গুরু এবং সালমান তার শীষ্য।