,

জ্যাকুলিনও হলিউডে!

05_danikdhakareport_35843বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে বেশ পাকাপোক্তভাবেই থিতু হয়েছিলেন। সালমান খানের প্রিয়ভাজন এই অভিনেত্রী এরই মধ্যে তারকা হিসেবেও বলিউডে নিজেকে বেশ শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্প্রতি হঠাৎ করেই মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন এই সাবেক সুন্দরী। সূত্রটির ভাষ্য, কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নয়; জ্যাকুলিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গেছেন মার্কিন এক চলচ্চিত্রনির্মাতার সঙ্গে দেখা করতে।
সূত্রটি জানিয়েছে, ‘ঢিশুম’ ছবির শুটিংয়ের জন্য আবুধাবি ছিলেন জ্যাকুলিন। হঠাৎ করেই তিনি শুটিং থেকে কয়েক দিনের ছুটি চান। সূত্রটি জানিয়েছে, যে মুহূর্তে জ্যাকুলিন যুক্তরাষ্ট্র থেকে ওই নির্মাতার আমন্ত্রণ পান এর পরপরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন ।
ইদানীং বলিউড তারকাদের হলিউডপ্রীতির বিষয়টা বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন টিভি সিরিজ ‘কোয়ানটিকো’তে অভিনয় শুরু করেছেন। আরেক তারকা দীপিকা পাড়ুকোনও অভিনয় করছেন ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে। এবার কি তাহলে জ্যাকুলিনের পালা?

প্রসঙ্গত; ‘কিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে উঠেছিল সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজের মধ্যে। কিন্তু ইদানীং তাঁদের সখ্যে চিড় ধরেছিল। এরই মধ্যে সালমান প্রযোজিত ‘হিরো’ ছবির আইটেম গান থেকে বাদ পড়েন জ্যাকুলিন। ‘কিক’ ছবির সিক্যুয়েল থেকেও জ্যাকুলিনকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন সালমান।
এ ছাড়া বলিউডে দীপিকা, প্রিয়াঙ্কা, সোনম কাপুর, আনুশকা শর্মা ও আলিয়া ভাটের সঙ্গে ইঁদুর দৌড়ে পেরে না ওঠার কারণেও সম্ভবত এবার হলিউডের দিকেই ঝুঁকছেন জ্যাকুলিন। মিড-ডে। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে