,

আলোচনার কেন্দ্রে ওবামার সঙ্গে মল্লিকার সেলফি

Obama-Mollikaবিনোদন ডেস্ক : এই মুহূর্তে মার্কিন মুলুকে আছেন ভারতের সেক্স বম্ব মল্লিকা শেরাওয়াত। সেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন মানুষের সঙ্গে সেলফি তোলার সুযোগ মিলে গেল তার। অনলাইনে ভাইরাল হলো প্রেসিডেন্ট বারাক ওবামা আর মল্লিকার সেলফি।

ওবামার সঙ্গে এটাই প্রথম দেখা নয়। তবে এবারের সেলফি টুইটারে আসামাত্র তা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেল। ৩৯ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে ওবামার ছবিটিতে দুজনকেই হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে।

টুইটে মল্লিকা লিখেছেন, এক এবং একমাত্র ক্যারিশম্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হলো। একে তিনি টুইটে ‘গৌরবময় সময়’ বলে অভিহিত করেছেন।

তবে এখানে মোহনীয় নারীর খোলাসা করেননি কোথায় এবং কখন ওবামার সঙ্গে দেখা হলো তা। কেবল ছবিটাই দিয়েছেন।

ভারতীয় ছবিতে সাহসী অভিনয়ের জন্যে নাম ছড়ায় মল্লিকার। ‘খাওয়াশিশ’ এবং ‘মার্ডার’ ছবিতে অভিনয় করে ঝড় তোলেন তিনি। তাকে শেষবার ২০১৫ সালের ‘ডার্টি পলিটিকস’ ছবিতে দেখা যায়। সূত্র : ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ