বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও তামিমের ব্যাটে ঝড়, জিতল পেশোয়ার [ভিডিওসহ]

tamim-jalmi-jugantor_4073স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তৃতীয় ফিফটি পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে ৭ উইকেটের বড় জয়ে শীর্ষে উঠে এসেছে শহিদ আফ্রিদির পেশোয়ার জালমি।

শুক্রবার রাতে ইসলামাবাদ ইউনাইটেড টস হেরে ৬ উইকেটে করে ১৫২ রান। খালিদ লতিফের ৫৯ রানে ভর করে তারা লড়াইয়ের এই পুঁজি পায়। তিনি ছাড়া দলের পক্ষে অধিনায়ক মিসবাহ-উল হক ২৭ বলে ৩টি চার, ২টি ছক্কায় ৩২ এবং সারজিল খান ২৮ রান করেন।

১৫৩ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই মোহাম্মদ হাফিজ সাজঘরে ফিরে যান। এরপর ৯৩ রানে পেশোয়ার হারিয়ে বসে ৩ উইকেট। তবে তামিম ইকবাল শহিদ ইউসুফকে নিয়ে ৯ বল থাকতে জয় তুলে নেয়।

ম্যাচসেরা তামিম ৫৮ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। এই রান সংগ্রহে তামিম ৬ বাউন্ডারি ও ৩ ছক্কা হাকান। এ ছাড়া শহিদ ইউসুফ ১৯ বলে ২৭ রানে অপরাজিত এবং হাফিজ করেন ২৫ রান।

অপর ম্যাচে ব্যাটে-বলে সাকিব সফল না হলেও তার দল জিতেছে ২৭ রানের বড় ব্যবধানে। এদিন সাকিব এবং প্রথমবারের মতো মুশফিকুর রহিম একই সঙ্গে করাচির হয়ে মাঠে নামেন। সাকিব ৭ রান করেন। আর মুশফিক ১০ রানে অপরাজিত থাকেন।

তবে রবি বোপারার ৭১ রানে ভর করে করাচি কিংস করে ৫ উইকেটে ১৭৮ রান। জবাবে লাহোর কালান্দার্স ৮ উইকেটে ১৫১ রান করে। রবি বোপারা মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়ে লাহোরকে একাই ধসিয়ে দেন। পুরস্কার স্বরূপ তিনিই হন ম্যাচ সেরা।

https://youtu.be/JkNmiqDRLJI

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে