,

নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক, ফুটবলার জনসন বহিষ্কার

00262915স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন ফুটবলার অ্যাডাম জনসনকে বহিষ্কার করল সান্ডারল্যান্ড ক্লাব। জড়িয়ে পড়েছিলেন ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে। যদিও সব অভিযোগ শুরুতে অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু নতুন করে আবার আদালতে হাজিরা দিতে হচ্ছে অ্যাডামকে। চারটি অভিযোগের মধ্যে দু’টি অভিযোগ মেনেও নিয়েছেন জনসন। সব তথ্য তাঁর বিরুদ্ধে যাওয়ায় ২৮ বছরের এই মিডফিল্ডারের সঙ্গে সব রকম চুক্তি বাতিল করে দিল ক্লাব।

শনিবার ইংলিশ প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে দল থেকে বাদ পড়ার পর দিনই চুক্তি বাতিল করে দেওয়া হল তাঁর। সঙ্গে বাতিল হয়ে গেল তাঁর স্পনসরের সঙ্গে চুক্তিও। জামিনে মুক্তি পেয়ে সান্ডারল্যান্ডের হয়ে জনসন শেষ খেলেছেন অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে। ২-২ এর ড্র ম্যাচে গোলও করেছিলেন তিনি। ব্র্যাডফোর্ড ক্রাউন আদালতে আগামী দু’সপ্তাহ ট্রায়াল চলবে অ্যাডাম জনসনের। এর পরই নির্ধারিত হয়ে যাবে তাঁর ভাগ্য।

সান্ডারল্যান্ডেই জন্ম জনসনের। ফুটবল জীবন শুরু করেছিলেন মিডলসবরো ক্লাব দিয়ে। এর পর ম্যাঞ্চেস্টার সিটি হয়ে ২০১২তে যোগ দেন সান্ডারল্যান্ডে। ইংল্যান্ড ফুটবলে সারা জাগিয়ে উঠে আসা এই মিডফিল্ডারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল এক সময় ইংল্যান্ড ফুটবল। কিন্তু এই মূহূর্তে তাঁর ফুটবল ভবিষ্যতই সংকটে।

গত বছর নির্বাসিত করেও তাঁকে ফিরিয়ে নিয়েছিল ক্লাব। ২০১৫ সালের মার্চে ১৫ বছরের নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যই জেল খাটতে হয়েছিল। সেই মেয়ে নাবালিকা বলেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তার পর ফুটবলারস অ্যাসোসিয়েশন ও জনসনের মুখপাত্রর কথায় আবার তাঁকে সান্ডারল্যান্ড দলে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু এবার আর বাঁচতে পারলেন না তিনি। আপাতত ফুটবলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন জনসনের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ