বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় মানিব্যাগ খোয়ালেন কলকাতার নায়ক ওম

omkalkata__101952বিনোদন ডেস্ক : বাংলাদেশে ছবির প্রচারে এসে রাস্তায় মানিব্যাগ খুইয়েছেন কলকাতার নায়ক ওম। কলকাতার জাতীয় দৈনিক আনন্দবাজার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গতকালই ভারতে মুক্তি পেয়েছে ওমের নতুন ছবি। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি ‘হিরো ৪২০’। এই ছবির প্রচারে গত সপ্তাহেই ঢাকায় এসেছিলেন তিনি। সেখানেই এই ঘটনা ঘটে।

গত ৭ ফেব্রুয়ারি ছবিটির অডিও প্রকাশের অনুষ্ঠানে নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে অংশ নেন ওম। কারওয়ান বাজারের কাছে একটি লাইভ অনুষ্ঠানে পৌঁছানোর জন্য গাড়ি থেকে নেমে হাঁটাপথেই যাচ্ছিলেন কলাকুশলীরা। দলের বাকি লোকেরা এগিয়ে গিয়েছিলেন। ওম কিছুটা পিছিয়ে পড়েন। তখনই উল্টোদিক থেকে একজন এসে ওমকে ধাক্কা মারেন। ওই সময়ই তার পকেট থেকে কেউ মানিব্যাগ তুলে নেয় বলে অভিযোগ। যদিও এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি ওম। তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এমন ঘটনা অনভিপ্রেত।