,

অবশেষে খেললেন মুশফিক, করাচিও পেল জয়

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের প্রথম পর্বের চারটি ম্যাচ খেলে ফেলল করাচি কিংস কিন্তু মাঠে দেখা নেই মুশফিকুর রহিমের। দ্বিতীয় পর্বের শুরুতে এসে সুযোগ মিলল মুশফিকের। তাঁর দলে আসার দিনে ভাগ্যও ফিরে পেল করাচি। টানা তিন হারের পর আবারও জয় পেল সাকিব-মুশফিকের দল।

c2670e527c50203f8ee82c5bcf5fdad8-Mushfiqurপ্রথম ম্যাচে একক নৈপুণ্যে দল জেতানো সাকিব আল হাসান এরপর থেকেই কেমন হারিয়ে গেছেন। পথ হারিয়েছে তাঁর দলও, প্রথম পর্বের পরের তিন ম্যাচে হেরেছে তাঁরা। আজও সাকিব ছিলেন মলিন, ব্যাটিংয়ে মাত্র ৯ বলে ৯ রান করেই আউট হয়ে গেছেন জাফর গওহরের বলে। পিএসএল অভিষেক ম্যাচ মুশফিকও পারেননি নজরকাড়া কিছু করে দেখাতে। ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন তিনি। অবশ্য খুব বেশি সুযোগও পাননি মুশফিক। ব্যাটিংয়ে নামার সুযোগই পেয়েছিলেন ১৮তম ওভারে। আর নেমেও দেখেছেন অপর প্রান্তে রবি বোপারার বোলারদের কচুকাটার দৃশ্য। বোপারার ৪৩ বলের ৭১ রানের ইনিংসেই করাচি পেল ১৭৮ রানের পুঁজি।

তবুও আশা ছিল বোলিংয়ে সাকিব কিছু করে দেখাবেন। কিন্তু শোয়েব মালিক সেই সুযোগ দিলেনই না সাকিবকে। লাহোর কালান্দার্সের ওপেনিং জুটি ১১ ওভারে ৯৮ রান করার পরও বোলিংয়ে সাকিবকে আনেননি করাচি অধিনায়ক। উসামা মিরের বলে ক্যামেরন ডেলপোর্টকে স্টাম্পিং করেন মুশফিক। এরপরই শুরু হয় বোপারার জাদু। টানা ৬ উইকেটে নিয়ে একাই শেষ করে দিলেন লাহোরের ব্যাটিং লাইনআপ। লাহোর শেষ পর্যন্ত থামল ১৫১ রানে। ১ ওভার বোলিং করা হলো না সাকিবের। ৭১ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা বোপারাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে