বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের নতুন আবিষ্কার দিগঙ্গনা!

sallu-dig-jugantor_3987বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে অনেক নায়িকা বি-টাউনে তাদের ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন। এদের মধ্যে বলতে গেলে সবার আগে চলে আসে ক্যাটরিনা কাইফের নাম।

অনেক দিন তাদের মাঝে প্রেমের সম্পর্কও ছিল। সেটা সবারই জানা। পরে অবশ্য সালমানকে বাদ দিয়ে নতুন করে প্রেমে জড়ান আরেক বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। সেই সম্পর্কও অবশ্য ভেঙে গেছে।

সালমান এবং ক্যাটরিনাকিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘হেট স্টোরি থ্রি’ সিনেমা। এই সিনেমায় অভিনয় করেছেন ডেইজি শাহ। এই ডেইজি শাহ বলিউডে উঠে এসেছেন ‘ভাইজানের’ হাত ধরেই। ‘জয়-হো’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন ডেইজি। সেই সময় বেশ প্রশংসাও পেয়েছিলেন। পরে অবশ্য মাঝখানে লম্বা বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমা ‘হেট স্টোরি থ্রি’তে অভিনয় করেন।

সেই ভাইজানের হাত ধরেই বলিউডে উঠে আসার অপেক্ষায় আরেক অষ্টাদশী সুন্দরী। দিগঙ্গনা সূর্যবংশীর কথা বলছিলাম। নিজের শখের লম্বা চুল ১৯ ইঞ্চি কেটে ফেলেছেন সালমানের পরামর্শে।

তাকে নাকি এখন গ্রুম করছেন স্বয়ং সালমান! সালমানের পরামর্শে নিজেকে আপাদমস্তক পালটে ফেলছেন তিনি। মূলত একটি জনপ্রিয় ডেইলি সোপের খুব পরিচিত মুখ দিগঙ্গনা। কিন্তু বিগ বস ৯-এ সালমানের সান্নিধ্য লাভের পর অনেকেই এখন দিন গুনছেন তার বলিউড অভিষেকের। হয়তো ভবিষ্যতেই সালমান খানের নতুন কোনো সিনেমায় দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে