,

কারিনার ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত

Karinaবিনোদন ডেস্ক : ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বলিউড তারকা কারিনা কাপুর খান এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) সাঈদ খোকন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে। নিরাপত্তাজনিত কারণে কারিনা কাপুর আসছেন না।’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর। এই পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি তারকা অনন্ত জলিলেরও।
ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল অন্তর শোবিজ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল উইকএন্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে