,

মহিলাদের যৌন সম্পর্কে চরম-তৃপ্তি নিয়ে একটি ওয়েব সিরিজ (ভিডি্ওসহ)

images (3)অভিনয় হোক বা পরিচালনা বরাবরই ব্যতিক্রমী পূজা ভট্ট। এ বার মহিলাদের যৌন সম্পর্কে চরম-তৃপ্তি নিয়ে একটি ওয়েব সিরিজ করতে চলেছেন মহেশ-কন্যা। ১২ জন মহিলার ১২ টি আলাদা গল্প এবং তাঁদের বিভিন্ন প্রকাশ মাধ্যমের ভিত্তিতে ওই সিরিজ হবে বলে জানা গিয়েছে।

সিরিজটির নাম ‘ওহ’। এর কয়েকটি গল্প পরিচালনা করবেন পূজা। আগামী এপ্রিলেই এর কাজ শুরু হবে। পূজার মতে, সুইমস্যুট পরে বা নগ্ন হয়ে ছবি তুললেই তা সাহসিকতা হয়ে যায় না। সমাজ যে বিষয় সম্পর্কে মুখ ঘুরিয়ে থাকে সে বিষয়ে আলোচনা করাটাই সাহসিকতা। যেমন মহিলাদের চরম তৃপ্তির বিষয়ে সমাজ মুখে কুলুপ এঁটে থাকে। এর ফলে বিষয়টি রহস্যের পর্যায়ে পৌঁছেছে।

পূজার কথায়, ‘‘৮০ শতাংশ মহিলাই চরম-সুখ থেকে বঞ্চিত। আমার মতে মহিলারা যতদিন আর্থিক ও যৌনতার দিক থেকে স্বাধীন হতে পারবেন না, ততদিন তাঁদের ক্ষমতায়ণ সম্ভব নয়।’’ আসলে এখনও সমাজে মহিলাদের কোনও সরব উপস্থিতি নেই, যৌন সম্পর্কের সময় তাঁদের পছন্দকে গুরুত্বও দেওয়া হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিয়ে করা, যৌন সম্পর্ক, গর্ভবতী হওয়া বা গর্ভপাত করা, কোনও কিছুতেই বেশিরভাগ মহিলারই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বলে মনে করেন পরিচালক।

https://youtu.be/kHQRXr5Lp3U

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে