,

ক্যাট-রণবীর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সালমান

Salmanবিনোদন ডেস্ক : সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের বিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল সালমান খানকে। কৌতুকপ্রিয় সালমান খান এ প্রসঙ্গে মজা করে বলেছেন, ‘আমার মনে হয় বিষয়টা অনেক পুরোনো হয়ে গেছে। গুজব আর রটনা যা আমার কানে এসেছে, তাতে আমি এমনটিই বুঝছি।’

ফেব্রুয়ারির ৯ তারিখে পুনের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলেন সালমান খান। সেদিন বেশ ফুরফুরে আর হালকা মেজাজেই ছিলেন খান সাহেব। তাঁকে দেখেও বেশ হাসিখুশিই লাগছিল। ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের বিষয়—তাঁকে যে প্রশ্নই করা হচ্ছিল, সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছিলেন তিনি।

প্রশ্নোত্তর পর্বের সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল যখন সালমানকে তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর-সংক্রান্ত প্রশ্ন করা হয়, সেই সময়টি।

সালমানকে যখন বলা হয় যে বলিউডে তিনিই ক্যাটরিনার ওপরে ওঠার সিঁড়ি হিসেবে ভূমিকা রেখেছেন। বিনয়ী সালমান এ বিষয়টি অস্বীকার করে জানান, ক্যাটরিনা অত্যন্ত পরিশ্রমী একজন অভিনেত্রী। তার পরিশ্রম ও অধ্যবসায়ই আজ তাকে বলিউডের এই অবস্থানে এনেছে।
রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ ও সালমান খানএ প্রসঙ্গে সালমান আরও জানান, তার জীবনে তিনি ক্যাটরিনার মতো এমন পরিশ্রমী শিল্পী আর দেখেননি।

সালমান আরও বলেন, ‘ক্যাটরিনা একজন ‘মজদুর’ বা শ্রমিকের মতোই, যে জীবনের জন্য কঠোর পরিশ্রম করে চলে।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে