,

কারিনাকে বরণ করতে প্রস্তুত অনন্ত

kareena-kapoor-new-wallpapers-2014-5বিনোদন ডেস্ক : অবশেষে ঢাকা আসার বিষয়টি নিশ্চিত হল বলিউড কুইন কারিনা কাপুরের।

১২ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন তিনি। সেখান থেকে ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে ঢাকার রেডিসন হোটেলের স্যুইটে উঠবেন তিনি। এরই মধ্যে বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে কারিনার পারিশ্রমিকের পুরো অর্থ ভারতে পাঠানোর পর তবেই ভারতীয় কর্তৃপক্ষ কারিনার ভিসা কনফার্ম করে। যদিও আয়োজক কর্তৃপক্ষ অন্তর শোবিজ চেয়েছিল ১১ ফেব্রুয়ারি ঢাকায় আসুক কারিনা। কিন্তু অর্থের বিষয়টি নিশ্চিত না হওয়ায় তিনি বাংলাদেশে আসার বিষয়টি এতদিন নিশ্চিত করেননি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা পা রাখছেন এ বলিউড অভিনেত্রী।

এদিকে ঢাকায় কারিনাকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন দেশের হালের সুপারস্টার অনন্ত জলিল। এরইমধ্যে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করার যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘বিদেশী মেহমানকে সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকে আমি প্রস্তুতি নিয়েছি। তবে অনুষ্ঠানে আমি অবশ্যই আমার দেশকে প্রায়োরিটি দেব। কারণ আমার কাছে দেশ আগে, তারপর অন্য সবকিছু।’ প্রসঙ্গত, ঢাকা ক্লিন নামে একটি কনসার্টে পারফর্ম করতেই কারিনার বাংলাদেশে আগমন।

১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে তার সঙ্গে আরও পারফর্ম করবেন ভারতের জাবেদ আলী ও কনিকা কাপুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে