,

নিজেকে সরিয়ে নিলেন চান্দিমাল

নিজের ব্যাটিং ফর্ম একেবারেই ভালো যাচ্ছে না। গত তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাই নিজেকে দলে রাখার কোনো কারণই দেখেননি ছোট ফরম্যাটের লংকান অধিনায়ক দীনেশ চান্দিমাল। ক্যারিবীয়দের বিপক্ষে তাই আজ অধিনায়ক থাকছেন ওই লাসিথ মালিঙ্গাই।



নিউজিল্যান্ডের বিপক্ষে সুপারটেনে নিজেদের শেষ ম্যাচে চান্দিমালের ওপর ছিল নিষেধাজ্ঞা। ওই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মালিঙ্গাই। আজ চান্দিমালের ফেরার কথা থাকলেও এই ম্যাচে তিনি নিজে থেকেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।



শ্রীলঙ্কা ক্রিকেট টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছে চান্দিমালের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন চান্দিমাল। আজও অধিনায়কত্ব করবেন মালিঙ্গা।’

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি