,

দ্বিতীয় স্ত্রীকেও ডিভোর্স দিলেন আরেফিন রুমি

arfin-rumi-lrg-220160209185052বিনোদন প্রতিবেদক : দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকেও তালাক দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি। গত ৩১ জানুয়ারি তিনি তার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

জানা যায়, মঙ্গলবার রুমির আইনজীবী আবদুর রহিম কামরুন নেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি সরাসরি অবগত করেন। মূলত মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে মেলামেশা, বেপরোয়া চলাফেরা ও কাউকে তোয়াক্কা না করাসহ আরো বেশ কয়েকটি কারণে কামরুন নেসাকে ডিভোর্স দিয়েছেন বলে জানান রুমি।

শুধু তাই নয়, মঙ্গলবার রাতে নিরাপত্তার অজুহাতে মোহাম্মদপুর থানায় জিডি করেছেন আরেফিন রুমি। জিডিতে কামরুন নেসাকে তালাকের বিষয়টিও অবহিত করা হয়।

জানা যায়, কামরুন নেসা রুমিপুত্র আয়ানসহ গত সাত মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার তিনি বাংলাদেশে আসার জন্য রওনা হয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে শো করতে গিয়ে ২০১২ সালে কামরুন নেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর প্রেম ও চটজলদি বিয়ে।

কামরুন নেসাকে বিয়ে করার কয়েক মাসের মাথায় প্রথম স্ত্রী অনন্যার করা নারী নির্যাতন মামলায় কারাগারেও যেতে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমিকে। এরপর বিভিন্ন শর্ত মেনে বছর দেড়েক আগেই অনন্যার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয় রুমির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে