,

ক্যাটরিনাকে এক ট্রাক গোলাপ উপহার দিলেন আদিত্য

1455009696জীবনে অনেক উপহারই পেয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে ট্রাক ভর্তি গোপাল ফুল হয়তো পাওয়া হয়নি কোনদিন। তবে এবার ‘রোজ ডে’তে এক ট্রাক গোলাপ উপহার পেলেন এই তারকা অভিনেত্রী। আর এই উপহার তিনি পেলেন তার পরবর্তী ছবি ‘ফিতুর’ এর নায়ক আদিত্য রায় কাপুরের কাছ থেকে। ক্যাটরিনা এবং আদিত্য এখন ‘ফিতুর’ ছবির প্রচারের জন্য ভারতের জয়পুরে আছেন। সম্প্রতি জয়মহলে বেড়াতে গিয়েছিলেন দুজনে। আর তখন আদিত্য ক্যাটরিনাকে এক লাখের ওপর গোলাপ ফুল ভর্তি ট্রাক উপহার দিয়ে চমকে দেন।

এই আইডিয়া আদিত্যর মাথায় বেশ কিছুদিন আগেই আসে। তিনি সঙ্গে সঙ্গে সব আয়োজনও করে রাখেন। ক্যাটরিনা এই উপহার পেয়ে একইসঙ্গে অবাক এবং খুশি হয়েছেন। আদিত্য-ক্যাটের পরবর্তী ছবি ‘ফিতুর’ চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশনস’ এর আধুনিক সংস্করণ। এই ছবিতে ক্যাটরিনা এবং আদিত্য ছাড়াও টাবুকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। অভিষেক কাপুর পরিচালিত এই ছবি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে