বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর নিরাপত্তা বইমেলা

Book-Fairএকুশে বইমেলাকে ঘিরে সর্বকালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বইমেলাকে ঘিরে প্রতিদিন নিরাপত্তায় রয়েছেন শুধু পুলিশেরই ১৫শত সদস্য। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবার ভীড় সামলাতে মোতায়েন করা হয় আরো শতাধিক পুলিশ। রয়েছে সিসি ক্যামেরা (নাইট ভিশন), ওয়াচ টাওয়ার, এপিসি কার, প্রীজনস ভ্যান, ওয়াটার ক্যাননসহ অত্যাধুনিক যতসব যন্ত্র। এছাড়া রয়েছে পোশাকধারী র‌্যাব, র‌্যাবের গোয়েন্দা, গোয়েন্দা পুলিশ, সিআইডি পুলিশসহ অন্যন্য গোয়েন্দা সংস্থার দুই শতাধিক সদস্য। রয়েছে ফায়ার সাভির্সের কন্ট্রোল রুম। সব মিলিয়ে প্রতিদিন বিভিন্ন বাহিনীর দুই হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে।

সরেজমিনে দেখা যায়, বইমেলায় প্রবেশ স্থল টিএসসির ডাস বাংলা বুথের সামনে কাটা তারের বেড়া ফেলে দায়িত্ব পালন করছেন পুলিশের এসআই সুব্রত এবং জাহাঙ্গীর। তারা জানান, প্রবেশ স্থলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশের ৩০ সদস্য। তার মধ্যে রয়েছেন মহিলা পুলিশ সদস্য। রাত ১১ টার পরে একটু শিথিল হলেও নিরাপত্তার কোন ঘাটতি হয় না। দোয়েল চত্ত্বর এলাকাও একইভাবে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। এরপর একুশে বইমেলায় ঢুকতে পার হতে হয় আরো এক দাফ নিরাপত্তা বলয়। রমনা কালী মন্দিরের পাশের গেইটই হলো একুশে বাই মেলায় ঢোকার প্রধান গেইট। সেখানে দায়িত্বে রয়েছেন পুলিশের সাত এসআই। পাশপাশি রয়েছে পুলিশ কনস্টবেল সদস্যরাও। মেলায় আশা দর্শনার্থী এবং বই প্রেমিদের তৃতীয় দফায় পরতে হয় তল্লাশীতে। সেখানে রয়েছে ৬ টি আর্চওয়ে গেইট। প্রত্যেকটি গেইটে মেটাল ডিটেক্টর (ইলিকট্রিক তল্লাশীর) পর দিয়ে তল্লাশী করা মেলায় আশা বই প্রেমিদের।

পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে দেখা যায়, মিডিয়া পাবলিক রিলেশনের সহকারী পুলিশ কমিশনার (এসি) খন্দকার আরাফাত লেলিন এবং শাহাবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকী। ওয়াকটোকিতে সার্বক্ষণিক দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা এবং বুঝে নিচ্ছেন ওসি নিজেই। পাশপাশি দায়িত্ব পালনে রয়েছেন এসআই মামুন ফরাজীসহ তিন এসআই। সেখানে কথা হয় এসি লেলিনের সঙ্গে। তিনি জানান, পুলিশের ১৫শত সদস্য দায়িত্ব পালনের খোঁজ খবর নিচ্ছেন পুলিশের ৪৭ জন কর্মকর্তা। এরমধ্যে এডিশনাল ডিআইজি, ডিসি, এডিসি, সিনিয়র এসি, এসি,এসআই ও এএসআই পদস্থ কর্মকর্তা রয়েছেন। তিনি বলেন, শুধু সোহওয়ার্দী উদ্দ্যান অর্থাৎ মেলা প্রাঙ্গণেই রয়েছেন ৭২টি সিসি ক্যামেরা। আর বাংলা একাডেমি, টিএসসি, প্রবেশ স্থলসহ আশপাশের এলাকায় রয়েছে আরো ৪৮ টি ক্যামের। সব মিলিয়ে ১২০ ক্যামেরা বাসানো হয়েছে অত্র এলাকায়। তবে কয়েকদিনে মধ্যে আরো অর্ধশত ক্যামেরা যোগ হচ্ছে। এ ক্যামেরাগুলো রাতের চিত্র ও ধারণ করতে সক্ষম। যা দিনের আলোর মতোই সব চিত্র ক্যামেরা বন্দি হয়। এ ছাড়া পুলিশের ওয়াচ টাওয়ার রয়েছে ৯টি। যা বসানো হয়েছে মেলা আঙ্গিনার ভেতরে এবং তার চারপাশে। সেখানে তিনজন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত। তাদের হাতে থাকে অত্যাধুনিক বাইনোকুলার। রয়েছে পুলিশের মটর সাইকেল টহল। এছাড়া বই মেলার চারপাশে ঘিরে রাখে র‌্যাব ও পুলিশের কয়েকশ সদস্য। এরপর কথা হয় র‌্যাবের কন্ট্রোল রুমে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে। তারা জানান সব মিলিয়ে প্রতিদিন র‌্যাবের শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে। তাদের নিজস্ব ২ টি ওয়াচটাওয়ার রয়েছে। কন্ট্রোল রুম রয়েছে দুুটি। র‌্যাব-৩ এবং র‌্যাব সদর দপ্তরের তার দেখভাল করে থাকেন। তাদের নিজস্ব মটরসাইকেল টহলের পাশপাশি রয়েছে গোয়েন্দা কার্যক্রম। তাছাড়া প্রস্তুত রয়েছে র‌্যাবের ডগ স্কোয়াড। যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাবের সদস্যরা বদ্ধ পরিকর বলে জানিয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের মেজর রুম্মন মাহামুদ। র‌্যাবের কন্ট্রোল রুমের পাশেই রয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। সেখানে দায়িত্বে রয়েছে ১৬ জন সদস্য। আর বাংলা একাডেমির ভেতরে দায়িত্বে রয়েছে আরো ৭ জনের একটি দল। যে কোন অনাঙ্খিত অগ্নিকান্ডে নির্বাপনে রয়েছে একটি পানিবাহী গাড়ি এবং ৪ টি ওয়াটার মিক্সড টু হুইলার এর মটরসাইকেল।