,

আনুশকাকে সম্পর্কে ফেরাতে মরিয়া বিরাট!

145951201602081351116969_Virat-Kohli-try-to-win-back-Anushka_SECVPF.gifইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দেওয়ার পর আনুশকা-বিরাটের বিচ্ছেদের গুজবে সরগরম বলিউড। দু’জনের ঘনিষ্ঠ সুত্র যা বলছে, তাতে পালে আরও হাওয়া লাগছে। কিন্তু এবার সেই ঘনিষ্ঠ সূত্রের মুখেই শোনা গেল অন্য খবর। শোনা গেল, বিরাট নাকি আনুশকাকে সম্পর্কে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন।

বিশ্বকাপে বিরাট কোহলির খারাপ পারফর্ম্যানেসর জন্য ক্রিকেটপ্রেমীরা দায়ি করেছিল আনুশকাকে। আনুশকার ফ্যানেরা আবার সেই অভিযোগ মানতে পারেনি। ফলে সেই সময় একটা বড় বিতর্ক উঠেছিল। অতবড় বিতর্কের পরও আনুশকা-বিরাটের সম্পর্কে চিড় ধরেনি। কিন্তু এবার, বিরাটের বিয়ের প্রস্তাব যখন আনুশকা প্রত্যাখ্যান করলেন, বিরাট নাকি আর ধৈর্য ধরতে পারেননি।

তারপরই ঘটে ইনস্টাগ্রামে আনফলো করার ঘটনা। কিন্তু প্রেমিকার সঙ্গে দূরত্বও নাকি সহ্য হচ্ছে না বিরাটের। তাই আনুশকাকে সম্পর্কে ফেরাতে তিনি নাকি পূর্ণ উদ্যোগ নিচ্ছেন। হাজার চেষ্টা করেও আনুশকার প্রতি নিজের প্রেম কমাতে পারেননি তিনি। উপায়ন্তর না দেখে সিদ্ধান্ত বদলেছেন বিরাট।

তবে আনুশকাকে ফিরে পেতে তিনি নতুন কী পরিকল্পনা করেছেন, তা জানা যায়নি। বিরাট ঘনিষ্ঠরাও কিছু বলতে পারেননি। আনুশকার মুখ থেকেও কিছু শোনা যায়নি। তিনি অবশ্য বিচ্ছেদের কথা নিজে মুখে স্বীকার করেননি কখনও। স্বীকার করেননি বিরাট কোহলিও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে