,

সেলিম চিস্তির মাজার জিয়ারতে ক্যাটরিনা কাইফ

2016_02_07_19_37_35_Katrinaবিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় ব্যস্ত আছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর এই ছবি প্রচারণার জন্য বর্তমানে তিনি অবস্থান করছেন দিল্লীতে। আর সেখানেই অবস্থিত ঐতিহাসিক ‘সেলিম চিস্তির দরগা শরীফ’-এ গিয়ে মাজার জিয়ারত করলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ!

মোঘল সাম্রাজ্যের সময় ফতেহপুরের সিক্রিতে মাজার গড়ে উঠে মহান মুসলিম সুফি সাধক সেলিম চিস্তির। পরবর্তী সময়ে সব ধর্মের মানুষ সেই মাজারে গিয়ে নিজের মনবাসনা ব্যক্ত করেন। আর আজকে মহান সেই সুফি সাধকের মাজার জিয়ারত করে নিজের মুক্তিপ্রতীক্ষত ছবি ‘ফিতুর’-এর সাফল্য কামনা করলেন ক্যাটরিনা!

মাজার জিয়ারতের সময় ক্যাটরিনা কাইফকে সাদা সেলোয়ার-কামিজ পরিহিত অবস্থায় দেখা গেছে। তিনি হাতে করে একটি চাদর ও কিছু ফুল সেই মাজারে দিয়ে আসেন, এবং আসন্ন ছবিটির সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।

তবে এটাই সেলিম চিস্তির দরগা শরীফে ক্যাটরিনার প্রথম যাতায়াত নয়। এর আগেও অন্তত ছয়বার সেখানে গিয়ে সেলিম চিস্তির মাজার জিয়ারত করে এসেছেন সদ্য রনবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ ঘটা অভিনেত্রী ক্যাটরিনা। আর এমনটার সত্যতা জানালেন সেলিম চিস্তির দরগা শরীফের খাদেম আরশাদ ফারিদি।

প্রসঙ্গত , প্রথমবারের মত ‘আশিকি২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুর এবং আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জুটিবদ্ধ হয়েছে ‘ফিতুর’ নামের একটি ছবিতে। এরইমধ্যে চলছে ছবিটির প্রচার প্রচারণা। এরইমধ্যে ‘ইয়ে ফিতুর মেরা’ এবং ‘পাশমিনা’র পর ইউটিউবে রিলিজ হয়েছে ছবির তৃতীয় গান ‘হনে দো’। আসছে ফেব্রুয়ারির ১২ তারিখে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে