,

প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রযোজকের মামলা

priyanka-chopraবিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন তালবিন্দর সিং রাথোর নামে এক পাঞ্জাবি প্রযোজক।

প্রিয়াংকার বিরুদ্ধে এই প্রযোজকের অভিযোগ— তার প্রতিষ্ঠান থেকে নির্মিত চলচ্চিত্র ‘ইক অংকার’ নির্মাণ প্রায় শেষ। এখন মুক্তির প্রস্তুতি চলছে। ঠিক এ সময় প্রিয়াংকা তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ বিষয়টি একাধিকবার প্রিয়াঙ্কাকে অবহিত করা হলেও এতে কোনো সাড়া দেননি এই বলিউড অভিনেত্রী। তাই তিনি মামলা করতে বাধ্য হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে এই মামলার শুনানি হবে।

প্রযোজক তালবিন্দর সিং জানান, গত ২০১৩-১৪ সালে ‘ইক অংকার’ সিনেমাটির শুটিং শেষ হয়। এটি নির্মাণে পাঁচ কোটি রুপি খরচ হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার মতো একজন সেলিব্রেটি একই নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর তিনি ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়বেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে