বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছর পর সরাইলে অন্যরকম নির্বাচন ১৫ পদে ৩২ প্রার্থী

Sarail Pic(Election) 05.02.16সরাইল প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর পর সরাইলে বাহারি সাজের অন্যরকম এক নির্বাচন সম্পন্ন হয়েছে। অটোরিকশা শ্রমিকদের এ নির্বাচনে ১৫ পদের বিরুদ্ধে দুই প্যানেলে লড়েছে ৩২ জন। প্যানেল দুটির নেতৃত্বে ছিলেন মিষ্টার আলী ও সালাহ উদ্দিন সুরুজ। প্রার্থীদের পরিচ্ছন্ন ছবি ও মার্কাযুক্ত নানা রঙের পোষ্টার এবং ডিজিটাল ব্যানারে ঢাকা ছিল পুরো নির্বাচনী এলাকা। শ্রমিকদের মিছিল ও আড্ডায় গত মাসাধিককাল মুখরিত ছিল অন্নদা স্কুল মোড়। অবশেষে অত্যন্ত সুষ্ঠ্য ও ঝাঁকজমকপূর্ণ ভাবে শুক্রবার সম্পন্ন হয়েছে কাঙ্কিত এ নির্বাচন। কেন্দ্র পরিদর্শন শেষে খোদ এমপি জাতীয় নির্বাচনের সাথে তুলনা করেছেন। উপজেলা প্রশাসন ও শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, আহবায়ক তাহের মিয়া ও সদস্য সচিব মজিদ বক্স দীর্ঘদিন ধরে গনতান্ত্রিক পক্রিয়ায় রেজিঃ নং-চট্র-২৫২৮ ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত সরাইল অন্নদা হাই স্কুল মোড়ে অটোরিকশা পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছেন। ৪৮৭ জনের ভোটার তালিকা সম্পন্ন করে নির্বাচনের কাজ শুরু করেন। ১৫ পদের বিপরীতে দুইটি প্যানেলে এ নির্বাচনে প্রার্থী হয় ৩০ জন। স্বতন্ত্র প্রার্থী হয় ২ জন। ৩২ প্রার্থীর জমজমাট লড়াইয়ে গত এক মাস ধরে সরগরম ছিল অন্নদা স্কুল মোড়। ষ্ট্যান্ডের আশপাশে প্রার্থীদের ঝকমকে রঙ্গিন পোষ্টার ও ডিজিটাল ব্যানারে ছিল সয়লাব। কোথাও তিল ধারনের জায়গা নেই। অটোরিকশা ও টেম্পু চালকরা জামাই আদরে ছিলেন প্রার্থীদের কাছে। মিছিলে মিছিলে মুখরিত ছিল সরাইল সদর। রাত জেগে ভোটারদের কড়া নেড়েছেন প্রার্থীরা। সকাল ৮টা থেকে অন্নদা স্কুল মাঠে রঙ্গিন পর্দা দিয়ে তৈরী কেন্দ্রে শুরু হয় ভোট। চলে বিকাল ৪টা পর্যন্ত। Sarail Pic(Election) 05.02.16===সরজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে ভোট দিচ্ছেন ভোটাররা। কোথাও কোন শব্দ নেই। পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। ছয়টি বুথে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন বিআরডিবি কর্মকর্তা মোঃ হাসিনুর রশিদ। সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ ৭ জন সরকারি কর্মকর্তা কর্মচারী কাজ করছেন এ নির্বাচনে। বেলা ১২টায় কেন্দ্র পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। নির্বাচনের সাজ শৃঙ্খলা ও শ্রমিকদের আনন্দ দেখে অভিভূত হয়ে এমপি বলেন, এ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে কম ঝাঁকজমকপূর্ণ হয়নি। নির্বাচনকে ঘিরে শ্রমিকরা আজ আনন্দিত ও উজ্জীবিত। প্রধান সমন্বয়কারী মজিদ বক্স বলেন, অটোরিকশা শ্রমিকদের ভোটে নির্বাচিত একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমরা গত কয়েক মাস ধরে কাজ করছি। উপজেলা, পুলিশ প্রশাসন ও স্থানীয় গন্যমান্য লোকদের সহায়তায় আজ আমরা সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের পছন্দের প্রতিনিধি বাছাই করতে পেরে সত্যই আনন্দিত। এ রিপোর্ট লিখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ভোট গণনা চলছিল।