বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কাপুর আসছেন ১২ ফেব্রুয়ারি

karinaআমন্ত্রণমূলক তারকা কনসার্ট-‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন এন্ড এ জে’তে অংশ নিতে বাংলাদেশে আসছেন কারিনা কাপুর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন তিনি। এরপরদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় ছয়টার সময় শুরু হবে কনসার্ট। কনসার্টে কারিনা ছাড়াও অংশ নেবেন অনন্ত জলিল, সময়ের আলোচিত কন্ঠশিল্পিী কনিকা কাপুর ও জাভেদ আলী। ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন কারিনা।

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদসম্মেলনে জানানো হয়, ছয় ঘন্টাব্যাপীর এই কনাসার্ট শুরু হবে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায়। টিকিটের মূল্য ১৫০০, ২০০০ ও ৫০০০ হাজার টাকা। টিকিট পাওয়া যাবে ডায়মন্ড ওয়ার্ল্ডের সকল শো রুমে, লোটো এর সকল শো রুম, ক্যালিফোর্নিয়া ফ্রায়েড চিকেনের সকল শো রুম, আহমেদ বার্গারের সকল শো রুম, বাজ ৩০০ বসুন্ধরা কনভেনশন, ব্যাম্বো ক্যাসেল ও ক্যাপিটাল স্কাইলার্ক-বেইলি রোর্ড, আপন কফি ঘর-তালতলা, অালফেসকো-তালতলা, কাসুন্দি-উত্তরা, প্রিন্স বেকারির সকল শো রুম, ট্রান্স ফ্যামিলি নিডস-উত্তরা, আল রাজ্জাক রেস্তোরা-পুরান ঢাকা।

এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে shohoz.com, ticketchai.com, dhaka.com. মুঠোফোনে কল দিয়েও দর্শকরা টিকিট কিনতে পারবেন।

সংবাদসম্মেলনে বক্তব্য রাখেন অন্তর শোবিজ এর চেয়ারম্যান ও সিইও স্বপন চৌধুরী ও ঢালিউডের নায়ক অনন্ত জলিল।

উল্লেখ্য, অন্তর শোবিজের আমন্ত্রনে এর আগে বাংলাদেশে এসেছিলেন উপমহাদেশের বিখ্যাত তারকা শাহরুখ খান, রানী মুখার্জি, অর্জুন রামপাল, সুনিধি চৌহান, সনু নিগম, শান, শ্রেয়া ঘোষাল, জুনুন ব্যান্ড, আদনান সামিসহ আরও অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার অন্তর শোবিজ এবারেএক অনন্য সামাজিক অান্দোলনে যুক্ত হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগর গড়ে তোলার পথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র সাঈদ খোকন যে সময়োচিত উদ্দ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা, তার প্রতি সমর্থন জানিয়ে উদ্যোগটিকে একটি ব্যাপক সামাজিক আন্দোলনে রুপ দিতে অন্তর শোবিজ আগামী ১২ ফেব্রুয়ারি এই তারকা কনসার্ট-প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়েছে। এই উদ্দ্যোগের সহযোগীতায় রয়েছে আলতা ইভেন্টস।

তারকা কনসার্টের সার্বিক সহযোগীতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পেোরেশন এবং ব্যবস্থাপনায় রয়েছে উইকএন্ড।
– See more at:

মৎস্যকন্যা প্রিয়াঙ্কা

মৎস্যকন্যা প্রিয়াঙ্কাপ্রিয়াংকা চোপড়া, টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র বদৌলতে এখন বিশ্বজোড়া এক নাম। ক’দিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিতা হয়েছেন এই নায়িকা। তবে নিজের ‘সাধারণ মেয়ে’ ভাবমূর্তিকে একটুও টাল খাওয়াতে যে রাজি নন, সে কথাও নানাভাবে জানিয়েছেন তিনি। কিন্তু খ্যাতি আর ইচ্ছের দোলাচলকে নিয়ে খেলা করতে জানেন এই বলিউড তারকা। সে কথা বোঝাতেই বুঝি ২২তম স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে সকলকে স্তম্ভিত করে দিয়ে এক আশ্চর্য ‘মারমেড-গাউন’ -এ নিজেকে উপস্থাপন করলেন।pri

নানা সাজেই সেজে থাকেন নায়িকারা। এর মধ্যে সাজটা ব্যতিক্রমী হলে তা নজর কাড়ে সবার। এই সূত্র মেনে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডে মাছ-মেয়ের সাজে উপস্থিত হয়ে নজর কাড়লেন প্রিয়াঙ্কা।

এই মুহূর্তে যে অবস্থানে রয়েছেন ‘বাজিরাও’ প্রেয়সী, তাতে এই ‘মারমেড ইমেজ’ কেমন প্রতীকী হয়ে দেখা দিল। মানুষের সংসারে তিনি যেন থেকেও থাকছেন না। তিনি যেন পাবলো নেরুদার ‘টোয়েন্টি পোয়েমস অফ লাভ’ এর পাতা থেকে উঠে আসা মৎস্যকন্যা, যাকে চিনতে পারেনি পানশালা’র লোকজন। কে জানে, এর পিছনে কোন দ্যোতনা কাজ করেছে? নাকি এই মাছমেয়ের রূপটি এক্কেবারেই ক্যাজুয়াল— কোনও ভাবনাই নেই এর পিছনে?