বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওনের সঙ্গে কোমর মিলাতে চান হৃতিক!

Sunny-leone-Hrithikবিনোদন ডেস্ক : আমির খানের পর এবার হৃতিক রোশন চাইলেন তাঁর সিনেমায় আইটেম সঙে কোমর দোলান সানি লিওন। রোশনেও বাজিমাত করতে চলেছেন সানি লিওন। সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ সিনেমায় দেখা যেতে পারে সানি লিওনকে। চলতি মাসেই শুরু হতে পারে শ্যুটিংয়ের কাজ।
হৃতিক রোশন অভিনীত এই সিনেমায় সানিকে দেখা যেতে পারে আইটেম নম্বরে। রাকেশ রোশন নিজে কার্যত স্বীকার করে নিয়েছেন এই খবর। যদিও এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। শোনা যাচ্ছে শুধু আইটেম সঙ নয় হৃতিকের সঙ্গে একটা দৃশ্যে সংলাপও দেবেন সানি।
কাবিল সিনেমায় হৃতিকের নায়িকার ভূমিকায় থাকবেন ইয়ামি গৌতম। এ ছাড়াও থাকবেন করিনা কাপুর, পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা।
শোনা যাচ্ছে হৃতিক কাবিল-এর স্ক্রিপ্ট পড়ার পর এতটাই উত্তেজিত যে যশরাজ ফিল্মসের থাগ-এর আগে এই সিনেমার কাজ করতে চান। হৃতিকের হাতে এখন অনেক কাজ। কাবিল, থাগ-এর পর কহো না প্যায়ার হ্যায় তারকা বিজয়কৃষ্ণের পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে