,

ছেলের জন্মদিনে মৌসুমী-সানির অভিনব আশীর্বাদ

2016_02_03_17_28_38_DH6zUdFIbzBGpdk9rOxTKaQf1BF07O_originalবিনোদন প্রতিবেদক : কুড়ি বছরে পা দিলেন মৌসুমী-ওমর সানি জুটির সন্তান ফারদিন এহসান স্বাধীন। কুড়িতেই ইতিমধ্যে নির্মাণে হাত দিয়েছেন তিনি। তবে বাবা-মা’র কাছে স্বাধীন যেন সেই ছোট্ট ফারদিন। আজ জন্মদিনে রাত ১২টা ১ মিনিটে ঘরোয়াভাবে তার জন্মদিন উদ্‌যাপন করলেন ওমর সানি-মৌসুমী। কেক কাটার আগ মূহুর্তে ফেসবুকে পাঠালেন ভিডিও বার্তা। এক ফ্রেমে উপস্থিত পুরো পরিবার। সবাই মিলে অভিনব পদ্ধতিতে উইশ করলেন ফারদিনকে।

আর পিতা হিসেবে ওমর সানি সবার কাছে চাইলেন দোয়া। ভিডিও বার্তায় সানি বলেন, ‘আজ আমার ছেলে ফারদিনের জন্মদিন। ১৯৯৭ সালে এই দিনে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করে। আজকের এ দিনে আমরাতো ওর জন্য দোয়া করবোই। আপনারাও করবেন। যাতে ফারদিন মানুষের মতো মানুষ হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি ফারদীন নির্মাণ করেছেন তার নতুন অ্যাকশন ড্রামা ‘ডেস্টিনেশন টু’। এতে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানি দু’জনই। খুব শিগগিরিই নাটকটি চ্যানেল আই-তে প্রচারিত হবে বলে জানা গেছে। এর আগে ওমর সানি-সুজানাকে নিয়ে ‘ডেস্টিনেশন’ নির্মাণ করেছিলেন ফারদিন।

ছেলেবেলার ফারদিন, মৌসুমী-সানির কোলে…

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ