ঘর ভাঙছে না মালাইকার

Malaika-Arora-khanবিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বলিপাড়ার ‘ছেঁইয়া ছেঁইয়া’ গার্লের দাম্পত্যে মেঘ ঘনিয়েছিল৷ কিন্তু আপাতত সে মেঘ কেটে গিয়েছে৷ আগে তাঁর ম্যানেজার জানিয়েছিলেন, এবার স্বামী আরবাজ খানও কৌশলে জানিয়ে দিলেন, ঘর অক্ষতই আছে মালাইকা অরোরা খানের৷

বেশ কিছুদিন ধরেই আরবাজ ও মালাইকার দাম্পত্য নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল৷ অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতার কারণেই নাকি তাঁদের দাম্পত্যে ফাটল ধরেচে, এমনই গুজব ছড়িয়েছিল৷ মালাইকা নিজে কিছু না বললেও, তাঁর ম্যানেজার জানিয়েছিলেন, এ খবর আদৌ সত্যি নয়৷ এরপর নিজের বক্তব্য জানাতে বেশ কৌশলী হলেন আরবাজ খান৷ ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানে ডাবস্ম্যাশ করে আরবাজ জানিয়ে দিলেন তাঁদের ব্যক্তিগত জীবন ঠিকই আছে৷

বলিপাড়ায় নির্ঝঞ্ঝাট দম্পতি হিসেবেই তাঁরা পরিচিত৷ হঠাৎ এমন খবরে অনেকেরই ভুরু কুঁচকেছিল৷ আরবাজের জবাবে আপাতত সব জল্পনার অবসান৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত