,

অস্কারে প্রিয়াংকা চোপড়া

priyankaবিনোদন ডেস্ক : একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন দেশী গার্লখ্যাত বলিউড অভিনয় শিল্পী প্রিয়াংকা চোপড়া। এবার চমক হিসেবে তার নাম এসেছে অস্কারের উপস্থাপকদের তালিকায়।

হলিউডের সবথেকে বড় রাতে অস্কারের রেড কার্পেটে দেখা যাবে প্রিয়াংকাকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উপস্থাপক হিসেবে প্রিয়াংকার সঙ্গে আরো যারা থাকবেন তারা হলেন- স্টিভ ক্যারেল, কুয়েন্সি জনস, বায়াং হান লি, জ্যারেড লিটো, জুলিয়ান মুরে, ওলিভিয়া মুন, মার্গট রবি, জেসন সাগল, অ্যান্ডি সার্কেস, জেকে সিমন্স, জেরি ওয়াশিংটন এবং রেসি উইদারস্পন।

অস্কারে উপস্থাপকদের নামের তালিকাএদিকে অস্কারের মতো অনুষ্ঠানের উপস্থাপকের তালিকায় নিজের নাম দেখে আনন্দে অভিভূত ৩৩ বছর বয়সী এ অভিনয় শিল্পী। তিনি টুইটে বলেছেন, ‘আমি অস্কারের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় আছি। এটা হবে একটা উন্মাদনার রাত।’

অস্কারে নিজের পছন্দের অভিনয় শিল্পীর নাম দেখে অসংখ্য ভক্ত, সহকর্মী প্রিয়াংকাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রিয়াংকা চোপড়া আন্তর্জাতিকভাবে পত্রিকার শিরোনামে আসেন আমেরিকার টিভি শো কোয়ান্টিকায় অভিনয় দিয়ে। এফবিআইয়ের চরিত্রে অভিনয় করে পিপলস চয়েজ অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। এছাড়া ‘বেওয়াচ’ নামে একটি ইংলিশ সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।

এছাড়া, ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য গত বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন প্রিয়াংকা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর