বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবনের জোরদার পাঞ্চেও বক্স অফিসে মাথা তুলে সানি

Sunnyবিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : একদিকে ছিল বক্সিংয়ের কড়া পাঞ্চ৷ অন্যদিকে যৌনতার কড়া ডোজ৷ এই প্রতিদ্বন্দ্বিতার আবহেই মুক্তি পেয়েছিল সানি লিওনির ‘মস্তিজাদে’ এবং মাধবনের ‘শালা খড়ুস’৷ প্রথম সপ্তাহের শেষে দেখা গেল, বক্স অফিসে লড়াইয়ে মাধবনের পাঞ্চ সত্ত্বেও মাথা তুলে আছেন সানিই৷

দুটো ছবিই ব্যবসার দিক থেকে এমন আহামরি কিছু করেনি৷ ‘শালা খড়ুস’ এর বিষয় যেরকম, তাতে দর্শকের সংখ্যা কম হওয়াই স্বাভাবিক৷ বক্সিং এ ছবির কেন্দ্রে৷  এক কোচের স্বপ্ন ও এক কিশোরী বক্সারের লড়াইয়ের এ গল্প শুরু থেকেই তেমন দর্শক টানতে পারেনি৷ প্রথমদিনের সংগ্রহ ছিল মোটামুটি ১.২৫কোটি টাকা৷ দ্বিতীয় দিনে একটু বেড়ে তা দাঁড়ায় ১.৭৫ কোটি টাকাতে৷ অর্থাৎ প্রথম দু’দিনের পর ছবির সংগ্রহ প্রায় ৩ কোটি টাকা৷

‘শালা খড়ুস’-এর থেকে এগিয়ে থাকলেও সানি লিওনির ‘মস্তিজাদে’র ব্যবসায়িক সাফল্যও তেমন আহামরি কিছু নয়৷ সপ্তাহশেষের সময়ে ‘অ্যাডাল্ট’ সিনেমামুখো হননি বহু পরিবারই৷ ফলত প্রথমদিন ৩.৪৫ কোটি সংগ্রহ হলেও, পরেরদিন তা দাঁড়ায়  ৩.২৫ কোটিতে৷ সাকুল্যে সংগ্রহ ৬.৭ কোটি৷

বক্স অফিসে এখনও খেল দেখিয়ে চলেছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’৷ ছবি পৌঁছে গিয়েছে ১০০ কোটির ক্লাবে৷ তবে মাধবনের অভিনয় এবং ছবির বিষয়কে সম্বল করে এগিয়ে যাওয়ার জোর সম্ভাবনা আছে ‘শালা খড়ুস’-এর৷ আপাতত প্রথম সপ্তাহ শেষে, মাধবনের অভিনয়ের জোরদার পাঞ্চকে এড়িয়ে মাথা তুলে আছেন সানিই৷

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে