,

জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে মাসব্যাপী মসলিন উৎসব

bangladesh_4_172531522মোঘল সাম্রাজ্যে ব্যবহৃত ঐতিহাসিক মসলিন কাপড়ের গল্প জানানো এবং এই কাপড়ের পুনরুজ্জীবণে আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘মসলিন উৎসব-২০১৬’।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরে শুরু হবে এ উৎসব। এশিয়ায় আলোকচিত্র শিল্পের পথিকৃৎ ‘দৃক’-এর উদ্যোগে এবং জাতীয় জাদুঘর ও আড়ং-এর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে। মাসব্যাপী মসলিন উৎসবের উল্লেখযোগ্য অংশ হল- ৫ ফেব্রুয়ারি প্রদর্শনী ‘মসলিন রিভাইভাল, ৬ ফেব্রুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যা ‘মসলিন নাইট, আন্তর্জাতিকমানের প্রকাশনা ‘মসলিন- আওয়ার স্টোরি’ (মসলিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশিত হবে), ফিল্ম ‘লিজেন্ড অফ দ্যা লুম’ (মসলিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেলার মুক্তি পাবে), ৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেমিনার, কর্মশালা এবং আলোচনা সভা। এছাড়া, ৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হবে প্রদর্শনী, যা চলবে ৩ মার্চ পর্যন্ত।

প্রদর্শনীতে থাকবে মসলিন সংক্রান্ত শিল্পকর্ম এবং নানা মাধ্যমে বয়ান করা হবে সেগুলোর গল্প। থাকবে দৃক বেঙ্গল মসলিন টিমের বয়ন করা ‘আধুনিক মসলিন’ শাড়ি। রোববার দুপুরে জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মুসা, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী এবং দৃক-এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান নূর বলেন, জাতীয় জাদুঘর, আড়ং এবং দৃককে ঐতিহ্যবাহী মসলিন পুনরুজ্জীবনের প্রচেষ্টা প্রশংসনীয়। যেই ঐতিহ্য আমরা ভুলতে বসেছিলাম বা অনেকে হয়তো জানি-ই না। যে কাজটি আমাদের করার কথা ছিল বহু আগেই, সেটি এরাই করছে। আমরা এই আয়োজনে পাশে থাকতে পেরে আনন্দিত। দৃক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা দেশের সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মসলিনের শৈল্পিক এবং বাণিজ্যিক ভূমিকা সম্পর্কে অবহিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে সরকার, নীতি নির্ধারক, ফ্যাশন বা পোশাক শিল্পের সঙ্গে জড়িত-সকলকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এ লক্ষ্যে আমরা আগামী পুরো এক মাসজুড়ে সকলের মাঝে মসলিন নিয়ে এক ধরণের সচেতনতা তৈরি করতে চাই। আশা করি সবাই আমাদের উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর