,

আইনজীবী হয়ে বড় পর্দায় আসছেন মৌসুমী

mousumiবিনোদন প্রতিবেদক : একসময় তাকে শুধু রোমান্টিক নায়িকা হিসেবেই পাওয়া যেতো বড় পর্দায়। কিন্তু সময় বদলেছে। নায়িকা মৌসুমী এখন ভার্সেটাইল চরিত্রে অভিনয় করছেন। এই ক’দিন আগেই হঠাৎ মৌসুমীকে নিয়ে হৈ চৈ। তিনি জনসভা করছেন। হাত নাড়ছেন জনগণের উদ্দেশে। এমনকি মৌসুমীকে একনজর দেখতে দোকান-পাট ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটে গেলো। দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ চলচ্চিত্রের মাধ্যমে এ বছর বড়পর্দায় তাই বড় চমক হয়েই আসছেন মৌসুমী।

শুধু কি তাই? এ বছর মুক্তি পাচ্ছে মৌসুমীর আরো একটি ছবি। মুশফিকুর রহমান গুলজার নির্মিত ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আসছে এপ্রিলে। এ চলচ্চিত্রে মৌসুমী হাজির হচ্ছেন আইনজীবী চরিত্রে। সঙ্গে নিয়ে আসছেন হালের আরো দুই নায়িকা পরী মনি ও শিরিন শিলাকে। তবে চলচ্চিত্রটিতে নায়ক একজনই। তিনি ফেরদৌস।

সর্বশেষ, গতবছর রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিলো চলচ্চিত্রটির। কিন্তু নানা জটিলতা উতরে অবশেষে এপ্রিলে চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা গুলজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে