বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

না-জানা ৭ প্রীতি-কথা

p-1১.  সেনা পরিবারের মেয়ে প্রীতি

তিনি গ্ল্যামার দুনিয়ায় বাসিন্দা হলেও, প্রীতির বাবা দুর্গানন্দ জিন্টা ছিলেন একজন সেনা অফিসার৷ ১৩ বছর বয়সে এক দুর্ঘটনায় বাবাকে হারান প্রীতি৷ তাঁর ভাই দীপঙ্করও ভারতীয় সেনার একজন পদস্থ অফিসার৷

 

২. মনে পড়ে  সেই ‘লিরিল’ গার্লকে

‘পার্ক’ ক্যাডবেরির বিজ্ঞাপন দিয়ে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন৷ নয়ের দশকে তাঁর করা ‘লিরিল’ সাবানের বিজ্ঞাপন ছিল অন্যতম চর্চার বিষয়৷ ঝর্ণাজলে স্নানরত প্রীতি সেদিন তাপমাত্রা অনেকখানি বাড়িয়ে দিয়েছিলেন৷

 

৩. কেরিয়ারের প্রথম দুটি ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল প্রীতি

‘দিল সে’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে তাঁর বড় পরদায় অভিষেক(১৯৯৮)৷ সেখানে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল প্রীতি নায়ার৷ ওই বছরই মুক্তি পায় ‘সোলজার’৷ এ ছবিও ব্লকবাস্টার হয়৷ এখানে তাঁর নাম ছিল প্রীতি সিং৷

 

৪. মৃত্যুর মুখ থেকে দু’বার ফিরেছিলেন

২০০৪ এ দু’বার মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসেন নায়িকা৷ কলম্বোয় এক শো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন৷ পরে একবার থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সুনামির কবলে পড়েল৷ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান৷

 

৫. সাহসী প্রীতি

ছোটা সাকিলের সঙ্গে যোগাযোগের অভিযোগে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবির প্রযোজক গ্রেফতার হন৷ প্রীতি সাক্ষ্য দিয়েছিলেন৷ সাক্ষ্য দিয়েছিলেন সলমন, শাহরুখও৷ পরে নায়করা বয়ান পালটালেও, পালটাননি প্রীতি৷ প্রতিবারই তিনি জানান যে, মাফিয়াদের হুমকি পেয়েছেন তিনি৷ নিজের বক্তব্যে অটল ছিলেন৷ এ জন্য পরে ফিলিপসের তরফে সাহসিকতার পুরস্কারও পান তিনি৷

 

৬. লেখিকা প্রীতি

বিবিসি-র হয়ে নিয়মিত কলাম লিখতেন একসময়৷ করতেন সিনে সমালোচনা৷ এখন নিজের বই লিখছেন নায়িকা৷

 

৭. কমবয়েসী মালকিন

২০০৯ এ আইপিএলে প্রীতি যখন দল কেনেন, তখন তিনিই ছিলেন প্রতিযোগিতায় সবথেকে কমবয়সী মালিক৷

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে