বিকিনি খুলতে গিয়ে লজ্জায় সানি লিওন!
‘মাস্তিজাদে’ সিনেমার ঠিক আগে সানি লিওন একেবারে খবরের শিরোনামে। এর আগে বলিউডে গোটা সাতেক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু কোনো সিনেমার আগে সানিকে নিয়ে এতটা প্রচার হয়নি। ক’দিন আগে এক টেলিভিশন সাক্ষাত্কারে সানিকে কোণঠাসা করতে গিয়ে সাংবাদিকই কোণঠাসা হয়ে যান। সানিকে নিয়ে সহানুভূতির হাওয়া ওঠে।
তার মধ্যে আবার গীতিকার প্রসূণ যোশি আবার বললেন, তিনি সানি লিওনের অতীতের পেশা নিয়ে মোটেও শ্রদ্ধাশীল নন। মাস্তিজাদে’র প্রচারে গিয়ে সানি বলেছেন, ‘কলেজে আমি ফটোশপের কাজ করতাম। এমন অনেক কিছুতে নিজেকে ব্যস্ত রাখতাম যেটা ওই বয়সের অনেকেই করে না। তাই আমার বেশি বন্ধুও ছিল না। সে সময় ছেলেরা আমাকে একদম পাত্তা দিত না।’ সব মিলিয়ে পেজ থ্রি জগতের খবর জুড়ে এখন সানি লিওন।
সেই সানি আবার ‘মাস্তিজাদে’-র প্রচারে গিয়ে বলেছেন, তিনি এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্য ও ডায়লগ বলার সময় বেশ অস্বস্তিতে পড়েছিলেন। সিনেমায় এক দৃশ্যে রয়েছে সানি লিওন বিকিনি খুলে স্নান করতে যাচ্ছেন। সানির কথায় তিনি এই দৃশ্যে অভিনয়ের সময় বেশ অস্বস্তিতে পড়েছিলেন। এখানেই অনেক প্রশ্ন তুলছেন। তাহলে পর্ন সিনেমায় অভিনয়ের সময় কতটা অস্বস্তিতে পড়েছিলেন সানি!
আমির খানের সঙ্গে কাজেই সানির স্বপ্নপূরণ
স্বয়ং আমির খান বলেছেন, তাঁর সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই৷ এমন খবরে খুশি না হওয়ার কোনো কারণ নেই৷ প্রত্যাশিতভাবেই আনন্দিত সানি লিওন৷ একধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, এ তাঁর কাছে স্বপ্নপূরণের সামিল৷
সম্প্রতি এক সানির সাক্ষাৎকারকে ঘিরে ফের বলিপাড়ায় বিতর্কের কেন্দ্রে তিনি৷ কেন তাঁর অতীতকে খোঁচা দিয়ে প্রশ্ন করা হল, কেন তাঁকে অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি পড়তে হল, তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছিলেন অনেকেই৷ সানির অতীতকে যেমন বলিপাড়ার অনেকে সমর্থন করেননি৷ তেমনই সানির পাশেও এসে দাঁড়িয়েছেন অনেকে৷ তাঁদের মধ্যে আছে আমির খানও৷ সোশ্যাল মিডিয়াতেই তিনি জানিয়েছিলেন সানির অতীত নিয়ে তাঁর কোনো সমস্যা নেই৷ পরে ‘রং দে বাসন্তী’র ১০ বছর পূর্তি অনুষ্ঠানে জানান, সেরকম চিত্রনাট্য পেলে সানির সঙ্গে কাজ করতেও তাঁর কোনো আপত্তি নেই৷ আমিরের এ মন্তব্যে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সানি জানান, যে কোনো অভিনেতার কাছেই এ প্রস্তাব স্বপ্নপূরণের৷ ‘যে কোনো দিন আমাকে যদি এই কাজের জন্য ডাকা হয়, আর জানতে চাওয়া হয় আমি ফাঁকা আছি কি না, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলব, রাজি৷’
অতীতের পর্নদুনিয়া তিনি ছেড়ে এলেও, নীল অতীত তাঁকে ছাড়তে নারাজ৷ আর তাই বারবারই তা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে৷ যদিও সানি জানিয়েছেন, অতীত যেমনই হোক না কেন, তিনি তা অস্বীকার করেন না৷ বরং সানির স্বীকারোক্তি, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তাঁর অতীতের জন্যই৷
বলিউডে সানিকে নিয়ে ছুৎমার্গ থাকলেও একের পর এক ছবিতে কাজ করে চলেছেন৷ আপাতত সানির ‘মাস্তিজাদে’তে মজবেন তাঁর ফ্যানরা৷ তবে আমিরের সঙ্গে কাজের স্বপ্ন কি সত্যিই পূরণ হবে? আপাতত সে উত্তর সময়ের হাতেই তোলা৷











