,

ভিসা জটিলতা : ঢাকায় কুমার শানুর কনসার্ট স্থগিত

ksanu_100303বিনোদন প্রতিবেদক : ঢাকার অনুষ্ঠানে গান করার জন্য ভিসা পাননি কুমার শানু ও তার দল। তাই আসতে পারছেন না তারা। ফলে স্থগিত করা হয়েছে ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ কনসার্ট।

বে এন্টারটেইনমেন্টের আয়োজনে রাজধানীর বসুন্ধরা কনভেনশনের নবরাত্রি হলে আগামীকাল সন্ধ্যায় অনুুষ্ঠিত হওয়ার কথা ছিলো কনসার্টটি।

এ ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষ জানায়, কাগজপত্র সংক্রান্ত কিছু ঝামেলার কারণে কনসার্টটি বাতিল করতে হয়েছে।

তবে যারা টিকেট সংগ্রহ করেছেন তাদের নিরাশ হবার কিছু নেই। কারণ ‘কুমার শানু লাইভ ইন ঢাকা’ কনসার্টটি ফেব্রুয়ারির শেষের দিকে আয়োজনের পরিকল্পনা চলছে। দিন-তারিখ খুব শিগগিরই আনুষ্ঠানিকতার মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বে এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এ কনসার্টের প্লাটিনাম, গোল্ড ও সিলভার-এ তিনটি ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছিলো যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে