বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর বউ হচ্ছেন পরীমনি!

pori moni-jugantor_2670সময়ের আলোচিত নায়িকা পরীমনি। শিগগিরই মন্ত্রীর বউ হতে যাচ্ছেন! তবে বাস্তবে নয়, পর্দায়। মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্রে পরীমনিকে মন্ত্রীর বউয়ের চরিত্রে দেখা যাবে। ২০১৪ সালে রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। আর এই বিয়ের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কোন মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে। আর এ বিয়ে নিয়ে মিডিয়ার মাতামাতির কোনো কমতি ছিল না।

ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার মন্ত্রীর বিয়ের পর ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি সরকার।

ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও মন্ত্রীর বউয়ের চরিত্রে পরীমনি। গেল বছর ডিসেম্বরেই মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করতে পারব। এদিকে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘পুড়ে যায় মান’ শুক্রবার সারা দেশে মুক্তি পাবে। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সাইমন। বর্তমানে খুব ব্যস্ত সময় যাচ্ছে পরীমনির। একসঙ্গে অনেকগুলো সিনেমার শুটিং চলছে। তাই সময়ের অভাবে অনেক পরিচালকের প্রস্তাবই ফিরিয়ে দিতে হচ্ছে পরীমনিকে।

এ জাতীয় আরও খবর