,

‘রুরাল’ রাধিকায় বৈপ্লবিক নারীদুনিয়া

বিনোদন ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : পুরুষ আধিপত্যের সমাজে নারীদের নিজস্ব আকাশ খোঁজার কাহিনি চলচ্চিত্রে নতুন নয়৷ তবু বিভিন্ন পরিচালকের দৃষ্টিভঙ্গিতে তা উঠে এসেছে নতুন নতুন মাত্রায়৷ ঠিক সেরকমই ‘পার্চড’ ছবিটি৷ ছবির প্রেক্ষাপট যেমন রাসস্থান৷ তেমনই পুরুষতন্ত্রের খর তাপে ঝলসে যাওয়া সমাজের ভিতর চার নারীর বৈপ্লবিক হয়ে জীবন খুঁজে পাওয়ার গল্প এটি৷

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্টেকে৷ এ ছবিতে তিনি এক গ্রাম্য রমণী৷ এর আগেও বিভিন্ন হটকে ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে৷ বাংলা ছবি ‘অন্তহীন’-এর ডাকাবুকো সাংবাদিক থেকে ‘বদলাপুর’ বা ‘হান্টার’-এর সাহসী চরিত্র-সবেতেই সাবলীল তিনি৷ নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘মাঝি’ ছবিতে তাঁকে গ্রাম্য রমণী হিসেবে দেখা গিয়েছেল৷ এ ছবিতে তাঁকে পাওয়া যাবে এক রাজস্থানী মহিলার চরিত্রে৷ পুরুষের হাতে অত্যাচারিত হতে হতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাওয়া যাবে তাঁকে৷

ছবিতে অন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়কে৷  পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই শুধু নয়, চার নারীর বন্ধুতার ভিতর দিয়ে সমাজের আর একদিকও তুলে ধরতে চাইছেন পরিচালক লীনা যাদব৷ এক কিশোরী যে নিজের চুল কেটে ফেলে বাল্যবিবাহের প্রতিবাদ করছে৷ একজন নাচনেওয়ালি শুধু ক্রেতার ইচ্ছেয় নয়, বাঁচতে চাইছে নিজের শর্তে৷ এরকমই আলাদা আলাদা জানালায় সমাজের নারীভিত্তিক সমস্যাগুলোকে সাজিয়ে রেখেছেন পরিচালক৷ অবশ্য সেখানেই থেমে থাকেননি৷ এই চার নারীর কাজের মধ্য দিয়ে সমাজবদলের দরজাটিও তাঁর ছবিতে খোলা রেখেছেন তিনি৷Radhika

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে