,

বলিউডকে বিদায় জানাচ্ছেন পরিণীতি!

1453899302বিনোদন ডেস্ক : বলিউডের রূপালি পর্দাকে নাকি বিদায় জানাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে একটি সংবাদমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়, বলিউডে সেভাবে প্রতিষ্ঠিত হতে না পারায় পরিণীতি অন্য কোনও পেশায় যাওয়ার কথা ভাবছেন।

অবশ্য একদিক থেকে দেখতে গেলে বলিউডে সত্যিই কোনও সুপারহিট ছবি নেই পরিণীতির। ‘ইশকজাদে’ থেকে ‘কিল দিল’ কিংবা ‘দাওয়াত-এ-ইশক’—এর কোনটাই বক্স অফিস মাতাতে পারেনি। তার প্রথম সিনেমা ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ সাফল্য পেলেও সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় আনুশকা শর্মাকে।

তবে এখনই বলিউডকে বিদায়ের খবর গুজব বলেই জানান পরিণীতি। এ বিষয়ে তিনি জানান, কোনও সিনেমা যখন বাজারে চলে না, তখন অভিনেতার খারাপ লাগে। কিন্তু এর মানে এই নয় যে, এখানেই সব শেষ।

যদিও তিনি আরো জানিয়েছেন, তার পক্ষে যতটা করা সম্ভব তিনি তা করেছেন। এর বেশি কিছু তার হাতে ছিল না। সিনেমা চলবে কি না, তা আগে থেকে বলা যায়না। পুরোটাই দর্শকের উপর ছেড়ে দিতে হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে