বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা পাচ্ছেন পদ্মশ্রী

Priyanka-L20160125120906বিনোদন ডেস্ক : ভারতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদার পুরস্কার পদ্মশ্রী, পদ্মভূষন ও পদ্মবিভুষনের ২০১৬ এর মনোনিতদের নাম ঘোষণা করেছে ভারতীয় সরকার। তারমধ্যে এবারের পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

তার সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন অভিনেতা অজয় দেবগন। আর দক্ষিনের সুপারস্টার রজনীকান্ত নির্বাচিত হয়েছেন পদ্মবিভুষণ পুরস্কারের জন্য।

দেশি এবং বিদেশি ছবি ও রাষ্ট্রের বিভিন্ন জনকল্যানমূলক কাজে অবদান রাখার জন্য তাদের এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

গেল বছরে বলিউডে সর্বাধিক আলোচিত ছিলেন প্রিয়াংকা। তিনি যুক্তরাষ্ট্রের টিভি সিরিয়াল কোয়ান্টিকোতে অভিনয় করে দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে প্রশংসিত হয়েছে দেশী গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়।

২০১৫ সালে অজয় দেবগান অভিনীত ‘দৃশ্যম’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ছবিতে সফলতার মধ্যে দিয়ে অজয় প্রমাণ করেন সব ধরনের ছবিতেই তিনি কাজ করতে সক্ষম।

এর আগেও রাষ্ট্রীয় এই সম্মাননায় ভূষিত হন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিতসহ বলিউডের আরো অনেক নামিদামি তারকা।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে