,

অস্কার পুরস্কার কমিটিতে নারী এবং সংখ্যালঘুদের সংখ্যা বাড়ানোর ঘোষণা

scar-p-1-400x224অস্কার পুরস্কার কমিটিতে নারী এবং সংখ্যালঘুদের সংখ্যা বাড়ানোর ওপর যে ঘোষণা করা হয়েছে, হলিউডের তারকারা তার প্রশংসা করেছেন। অভিনেতা ডন শিডেল মন্তব্য করেছেন এই সিদ্ধান্তটি সঠিক হয়েছে।
চলতি বছরের অস্কারের জন্য মনোনীত তারকা ম্যাট ড্যামনও এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তবে তিনি বলেছেন, সংখ্যালঘু এবং নারীদের সংখ্যা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে আরও অনেক কিছু করতে হবে।
প্রতি বছর এই একাডেমিই অস্কার পুরস্কারের জন্য প্রার্থী মনোনয়ন করে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে থাকে।
চলতি বছরের অস্কার পুরস্কারের মনোনয়ন তালিকায় কোন কৃষ্ণাঙ্গ বা অন্য কোন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্য নেই বলে সম্প্রতি এর প্রবল সমালোচনা শুরু হয়েছে। মনোনয়ন তালিকার নাম দেয়া হয়েছে দলিলি হোয়াইটদ।
চলচ্চিত্র পরিচালক স্পাইক লি, অভিনেতা উইল স্মিথ এবং তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ ২৮ ফেব্রুয়ারি অস্কার পুরস্কার অনুষ্ঠানটি বর্জন করার ঘোষণা করেন।
অস্কার ২০১৬ উপস্থাপন করবেন ক্রিস রক। এরপরই একাডেমির সভাপতি শেরিল বুন ইস্যাক্স ঘোষণা করেন যে একাডেমির পরিচালনা কমিটিতে তিনটি নতুন পদ যোগ করা হবে, যার মধ্য দিয়ে জাতিসত্ত্বাগত বৈচিত্র্য সংরক্ষিত হবে।
এই পরিচালনা কমিটির যেসব সদস্য বহুদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন, তাদের ভোটাধিকার বাতিল করা হবে বলেও তিনি জানান। তবে বেশ ক’জন তারকা চলতি বছরের অস্কার বর্জন করলেও এই অনুষ্ঠানটি কিন্তু উপস্থাপন করবেন একজন কৃষ্ণাঙ্গ অভিনেতা। তিনি হলেন ক্রিস রক।
এই অনুষ্ঠানে যোগদান না করার জন্য তার প্রতি ডাক দেয়া হলেও তিনি তা শুনছেন না। তবে তিনি অস্কারের প্রবল সমালোচনার পর তিনি অনুষ্ঠানের স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন এনেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ