বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ক্যাটের জন্য পাগল সালমান!

bigg-boss-400x250সালমান খানের সঞ্চালনায় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ নানা সময়ে নানা তারকাকেই দেখা গেছে নিজেদের সিনেমার প্রচার চালাতে। কিন্তু এতদিন সে পথ মাড়াননি সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। রানবির কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পরপরই ‘বিগ বস’-এর মঞ্চে হাজির হতে দেখা গেল ক্যাটকে।

কালার্স টিভিতে প্রচারিত রিয়ালিটি শোটির চূড়ান্ত পর্বে নিজের নতুন সিনেমা ‘ফিতুর’-এর সহশিল্পী আদিত্য রয় কাপুরকে নিয়ে এসেছিলেন তিনি। আর সেখানেই সালমান বলে বসলেন, ক্যাটের জন্য পাগল তিনি।
ক্যাটরিনা মঞ্চে আসতেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সালমান। চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই যে ক্যাটরিনাকে দেখুন। ১৬ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। পরিশ্রম করে করে এ জায়গায় এসেছেন। আজ পুরো ভারত তার জন্য পাগল, আমিসহ।’
রানবির কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভাঙার পর ‘ভালো বন্ধু’ সালমানের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা চোখে পড়েছে। রানবিরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন তিনি কিংবা রানবির কখনোই ‘বিগ বস’-এর মঞ্চে পা রাখেননি।

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা