,

জটিল নয় যে জীবন

deepika_1093বিনোদন ডেস্ক : জ-তে জীবন, জ-তে জটিলতা। জীবন মানে যেন জটিলতা। তবে জ-তে তো জলও হয়। চাইলে জীবনটাকে জলের মতো স্বচ্ছ আর সরলও রাখা যায়। সেটাই করেছেন দীপিকা পাড়ুকোন। জীবন থেকে সযত্নে জটিলতাগুলো এড়িয়ে চলেছেন।
বলিউডের তারকা মানে খ্যাতি, গ্ল্যামারে মাখা জীবন। কিন্তু বলিউডে সারল্যমাখা হাসি নিয়ে হাজির হওয়া দীপিকা বলেছেন, ‘আমি সাধারণ একটা মেয়ে। আমার জীবনে কিছুই বদলায়নি। এখনো যেকোনো জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমি মনে করি, আপনি যেভাবে চাইবেন, আপনার জীবনও সেভাবেই বদলাবে। আমি মনে করি না আমার জীবনে বিরাট কোনো পরিবর্তন এসেছে।’
জীবনের এই সরল দর্শন বাবা প্রকাশ পাড়ুকোনের কাছ থেকে পেয়েছেন জানিয়ে দীপিকা বললেন, ‘যে কাজ করি, তাতে কিছু কিছু পরিবর্তন তো আসবেই; তবে মূল জিনিসগুলো বদলে না ফেলাটাই গুরুত্বপূর্ণ। আমি সেসবই করেছি, যেগুলো আমার কাছে অর্থবহ আর বিশেষ কিছু ছিল। আমি বেছে নিয়েছি জটিলতামুক্ত এক জীবন। কখনো কখনো আমরা অকারণে জীবনটাকে জটিল করে তুলি। আমি সেই জীবন যাপন করতে চাইনি।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর