এবার অপু বিশ্বাসের…

apu-bishwas20150601205029বিনোদন প্রতিবেদক : নতুন বছরে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এ ছবির নাম ‘মা’। ছবিটি পরিচালনা করছেন কালাম কাউসার।

পৃথিবীতে সব সন্তানের কাছেই ‘মা’ ডাকটি সুমধুর! আর মাকে ঘিরেই এ ছবির গল্প। সেই গল্পের ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় আনন্দিত অপু বিশ্বাস। অপু বলেছেন, ‘গেল সপ্তাহে ছবিটিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। যখন শুনলাম মাকে ঘিরেই এ ছবির গল্প। আর অন্য কোনো কিছুই দেখিনি। কাজটি করতে রাজি হয়েছি।’

তিনি জানান, মাকে নিয়ে গল্প হলেও বাণিজ্যিক ছবি হিসেবে এ ছবির গল্পে নায়ক-নায়িকার অবস্থানকেও অনেক গুরুত্ব দিয়ে তুলে আনা হয়েছে। যেখানে তাঁদের প্রেম-ভালোবাসাবাসি, গান—সবকিছুই রয়েছে।

‘মা’ ছবির পরিচালক কালাম কাউসার জানিয়েছেন, ২৭ জানুয়ারি থেকে বিএফডিসির লোকেশনে ‘মা’ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান। অপু জানিয়েছেন, তাঁর নতুন বছরের প্রথম ছবি ‘পাঙ্কু জামাই’-এর শুটিংও এদিকে এগিয়ে চলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত