,

দাম্পত্য জীবনের ইতি টানলেন ফারহান-আধুনা

Farhan-Adhuna1453440231বিনোদন ডেস্ক : এক যুগেরও বেশি সময় সংসার করার পর দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার এবং আধুনা ভবানী। গতকাল ২১ জানুয়ারি বিচ্ছেদের বিষয়টি সবার সামনে প্রকাশ করেন তারা।

তিন বছর প্রেম করার পর ২০০০ সালে বিয়ে করেন এ জুটি। দাম্পত্য জীবনে তাদের সাকিয়া এবং আকিরা নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে এ দম্পতি এক বিবৃতিতে বলেন, ‘আমরা (আধুনা এবং ফারহান) অনেক ভেবেচিন্তে ঘোষণা করছি, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সন্তানরা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের সকল দ্বায়িত্ব আমরা পালন করব। যেন তারা সকল প্রকার গুঞ্জন এবং মানুষের কটুক্তি থেকে মুক্ত থাকে।’

গত কয়েকমাস থেকেই ফারহান-আধুনার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এ সময় ফারহান আখতার তার বোন জয়া আখতারের বান্দ্রার বাড়িতে থাকতেন। এক মাস আগে তিনি তার নিজের বাড়িতে ওঠেন। আধুনা এবং তার মেয়েরা তাদের আগের বাড়ির কাছেই একটি বাড়িতে থাকছেন।

 

9k=আধুনা ভবানী একজন জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট। ভাগ মিলকা ভাগ এবং ওয়াজির সিনেমায় ফারহানের হেয়ার স্টাইলও তিনিই করেছেন। সম্প্রতি ফারহান বলেছিলেন, ‘আমি এমন একজন ব্যক্তি যার হেয়ার স্টাইল নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আধুনা সব সময়ই আমার সেরা লুকটাই বের করে এনেছে।’

অনেক বছর ধরেই এক সঙ্গে কাজ করেছেন ফারহান এবং আধুনা। পরিচালক হিসেবে ফারহানের প্রথম সিনেমা দিল চাহতা হ্যায় থেকে শুরু করে লক্ষ্য, ডন, রক অন, ভাগ মিলকা ভাগ সব সিনেমাতেই হেয়ার স্টাইলের কাজ করেছেন আধুনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে