,

ফের বিয়ে করলেন অভিনেত্রী লামিয়া মিমো

mem-400x266ফের বিয়ে করলেন বাংলাদেশের অভিনেত্রী লামিয়া মিমো। বিয়ে নিয়ে একাধিকবার বিতর্কিত হওয়ার পরও সুপার হিরোইন খ্যাত নায়িকা লামিয়া মিমো ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। জন নামের এক ব্যক্তির সঙ্গে আঙটি বদল করেন মিমো। গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করে তিনি তার ফেসবুক একাউন্টের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন। তবে কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন। আর সেই কথাও রাখলেন তিনি। গত রবিবার বিকেলে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। মিমোর বর সৈয়দ শাহরিয়ার মারুফ জন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে হয় মিমোর। এটি মিমোর পঞ্চম বিয়ে।

বাংলাদেশের কিছু মিডিয়ায় প্রকাশিত হয়েছিল বর্তমান স্বামী মিউজিশিয়ান এ্যামিকে ডিভোর্স না দিয়েই জনকে বিয়ে করতে চলেছেন তিনি।
জানা যায়, জনকে বিয়ে করার আগে মিমো এ পর্যন্ত চারবার বিয়ের পিড়িতে বসেছেন। এনটিভির রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইনে আসার আগেই প্রথম বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। দ্বিতীয় বিয়ে করেন সুপার হিরোইন খেতাব পাওয়ার পর চলচ্চিত্রের খল অভিনেতা ডিজে সোহেলকে। ওই সম্পর্কও বেশি দিন টেকেনি।
এর পর লামিয়া মিমো বিয়ে করেন বিনোদন সাংবাদিক ও নাট্যকার এম এস রানাকে। ১ বছর সংসার করার পর রানাকে ডিভোর্স দিয়ে মিমো বিয়ে করেন এক ব্যবসায়ীকে। সর্বশেষ মিউজিশিয়ান এ্যামিকে বিয়ে করেন। জন সম্পর্কে মিমো বলেন, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত জন। তাকে আমার ভাল লেগেছে। দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরই ধীরে ধীরে আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ