,

বলিউডে সানি লিওনের জায়গা নিচ্ছেন বিদ্যা!

news-image

খবরটা চমকে ওঠার মতোই!
এবং, সানি লিওনেরও এ ব্যাপারে কোনও আপত্তি নেই!
তেমনটাই অন্তত জানাচ্ছেন নায়িকা।
হয়েছে কী, ‘দ্য ডার্টি পিকচার’-এর সাফল্যের পরে বলিউডে এখন কথা চলছে ছবির একটা সিকুয়েল বানানোর। ওই ছবিতে তুলে ধরা হয়েছিল দক্ষিণের জনপ্রিয় যৌনপ্রতিমা সিল্ক স্মিতার জীবন। সে ভাবেই সিকুয়েলেও দেখা যাবে ভারতীয় ছবির জনপ্রিয় কোনও যৌনপ্রতিমার জীবন!
প্রশ্ন হল, কে হতে পারেন তিনি?
এই জায়গায় এসে প্রশ্নটাও অনেক সহজ হয়ে গিয়েছিল। উত্তরটাও ছিল জানা! সানি লিওন ছাড়া আর কার জীবন নিয়েই বা বানানো যায় দ্য ডার্টি পিকচার ২!
আর ঠিক সেখানেই দেখা দিল সমস্যা। সানি লিওন প্রস্তাব ওঠা মাত্র খারিজ করে দিয়েছিলেন সেটাকে।
কেন, তার জবাব মিলল এত দিনে। বায়োপিক নিয়ে এমনিতে সানির কোনও আপত্তি নেই! আপত্তি শুধু সেলুলয়েডে কে তাঁর ভূমিকায় অভিনয় করবেন, তা নিয়ে!
সানির বক্তব্য, ”যদি বিদ্যা বালন আমার চরিত্রে অভিনয় করেন, একমাত্র তবেই অনুমতি দিতে পারি!”
বিদ্যা কি সে কথা শুনেছেন? ডার্টি পিকচার-কে জনপ্রিয় করেছেন তিনিই! এবার যদি ছবির সিকুয়েলেও তিনি ফিরে আসেন, তার চেয়ে আনন্দের আর কী হতে পারে!
বিদ্যা এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানাননি! জানালেই পরের দফায় খবরটা দেওয়া হবে আপনাদের!

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে