,

শিগগিরই তায়েব-এর ‘সোনাবন্ধু’

1453232812ডিএ তায়েব-এর ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে শিগগিরই। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এই চলচ্চিত্রটি পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তির প্রস্তুতি চলছে। দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

কিন্তু এরমধ্য দিয়ে নকল ও দুর্বল গল্পের সমালোচনা এড়ানোর জায়গা নেই। সেই জায়গা থেকে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করে তায়েব বলেন, ‘আমার এই চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ এর গল্প থেকে নির্মাণ সব দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি দর্শকরা হল থেকে একটি প্রশান্তির নিঃশ্বাস ফেলে বের হবে। সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আমাদের সমাজের গল্পগুলোই দর্শক পর্দায় দেখতে পাবেন।’

চলচ্চিত্রটিতে তায়েবের বিপরীতে অভিনয় করেছেন পপি ও পরীমনি।
তায়েব চলতি সময়ে ব্যস্ত আছেন বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি নাটক নিয়ে। শিশুতোষ চলচ্চিত্র ‘প্রাচীর পেরিয়ে’তে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়াও ‘পারমিতা’ শিরোনামে একটি একক নাটকে অভিনয় করলেন তায়েব। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পিয়া বিপাশা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর