,

পশমিনা’র শ্যুটিংয়ে হাড় ভেঙেছে ক্যাটরিনার

Katrina-Kaif-2বিনোদন ডেস্ক : বলিউড তারকা ক্যাটরিনা কাইফের নৃত্যভঙ্গি এমনিতেই দর্শকদের নজর কাড়ে। এবার মনে হয়, সেই মাত্রা আরও বাড়বে।

আগামী সিনেমা ‘ফিতুর’-এর ‘পশমিনা’ গানে বিশেষ নৃত্যভঙ্গিতে দেখা মিলবে তার।

ক্যাট জানান, ‘পশমিনা’র জন্য আক্ষরিক অর্থেই হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে তাকে। সাথে রয়েছেন আদিত্য রায় কাপুর।

সম্প্রতি মুম্বাইয়ে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ে ক্যাটরিনা বলেন, পশমিনা গানের শ্যুটিংয়ের জন্য তিনি বড়দিনের ছুটি নিতে পারেননি। ২০১৬ সালের প্রথম দিনেও ছুটি মেলেনি।

ক্যাটরিনা বলেন, ‘পশমিনা গানের শ্যুটিংয়ে সত্যি আমাদের কয়েকটা হাড় ভেঙেছে। আমরা জখম হয়েছি। কারণ এই গানের জন্য ঘণ্টার পর ঘণ্টা রিহার্সেল করতে হয়েছে।’

চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে ‘ফিতুর’ বানাচ্ছেন পরিচালক অভিষেক কাপুর। আগামী ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস, এবিপি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর